× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাব বিশ্বকাপে মেসির ক্লাবকে রাখতে চায় ফিফা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ২১:০২ পিএম

ক্লাব বিশ্বকাপে মেসির ক্লাবকে রাখতে চায় ফিফা

দল বাড়ানো হয়েছে, পুরো আসরও গড়াবে ইউরোপের বাইরে। ফিফা ক্লাব বিশ্বকাপে সঙ্গতকারণেই সুযোগ পেতে যাচ্ছে বাড়তি কিছু দল। হোম ভেন্যুর একটি দলও অন্তভূক্ত করার কথা চলছে। সেই জায়গাটিতেই থাকছে লিওনেল মেসিদের ইন্টার মিয়ামি। খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে ইএসপিএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দলটিও থাকছে বিশ্বযজ্ঞের আসরে।

আগামী বছরের মাঝামাঝি ৩২ দল নিয়ে গড়াবে ক্লাব বিশ্বকাপ। বিশ্বের সেরা সব ক্লাবের কাতারে মেসিরা থাকতে পারেন অতিথি দল হিসেবে। ইতিমধ্যে নিশ্চিত হয়েছে ৩০টি দল। বাকি দুটির একটি হতে পারে মিয়ামি।

ইএসপিএনের দাবি, মেসিদের দল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকে বৈশ্বিক এই প্রতিযোগিতায় নিজেদের খেলা নিশ্চিত করেছে। এমএলএসে তারা সাপোর্টার্স শিল্ড জিতেছে। সেই যোগ্যতার পরিপ্রেক্ষিতে টাটা মার্টিনোর দলটির সুযোগ আসতেও পারে।

এমএলএস ও ফিফা থেকে বিষয়টি দ্রতই নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সেটি হলে আরও একবার ইউরোপ সেরা ক্লাবগুলোর বিপক্ষে মেসিকে খেলতে দেখা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা