× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের সঙ্গে ক্যালিসের তুলনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ২০:৩৩ পিএম

দক্ষিণ আফ্রিকার ছিলেন ক্যালিস, বাংলাদেশের সাকিব— সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার ছিলেন ক্যালিস, বাংলাদেশের সাকিব— সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন জ্যাক ক্যালিস? উত্তর খুঁজতে ঘাটতে হবে পরিসংখ্যান। সবমিলিয়ে সাড়ে পাঁচশর মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্যালিসের ঝুলিতে ছয়শ’র মতো উইকেট। উইলোতে জমা ২৫ হাজারের মতো রান। সব্যসাচী এমন একজনের মাহাত্ম্য কতটা, বোঝাই যায়! প্রোটিয়াদের যেমন ক্যালিস ছিলেন, তেমনি আমাদেরও আছেন। সাকিব আল হাসানের গুরুত্ব বোঝাতে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অলরাউন্ডারকেই তাই টেনেছেন প্রোটিয়াদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।

২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে না থাকা সাকিবকে নিয়েই যত আলোচনা। শনিবার প্রিন্সের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিব সম্পর্কে। সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ তুলনায় সাকিবের সঙ্গে টেনেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজনকে। কারণও শুনিয়েছেন, ‘অলরাউন্ডার হিসেবে সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা জ্যাক ক্যালিস আমাদের জন্য যেমন ছিলো তেমন। সে যদি না খেলে তাহলে দলের ব্যালেন্স করাটা কঠিন হবে। তখন সংশয়ে থাকতে হবে বাঁহাতি স্পিনার খেলাবেন নাকি ব্যাটার খেলাবেন।’

বাংলাদেশের ক্রিকেটে একটা কথার যেন প্রচলন হয়ে গেছে, ‘সাকিবের মতো অমন কেউ আর আসবে না।’ প্রিন্সও শুনিয়েছেন অমন কিছু। তবে টেস্ট ক্রিকেটে সাকিবকে যে সবসময় বাংলাদেশ পায় না বা পেত না সেটিও জানিয়েছেন এইডেন মার্করামদের কোচ, ‘ব্যাটিং-বোলিং মিলিয়ে এমন একজন অলরাউন্ডার পাওয়া কঠিন। তারা খানিকটা ভাগ্যবান তাদের আরেকজন ভালো বাঁহাতি স্পিনার আছে তাইজুল, সম্ভবত সে খেলবে। সেদিক থেকে তাদের একটা দিক পূরণ হবে। তখন হয়ত সাকিবকে রিপ্লেস করার জন্য তারা একজন ব্যাটার খেলানোর কথা ভাববে। সাকিবকে নিয়ে এরকম অনিশ্চয়তা এবারই প্রথম নয়। এটা নতুন কিছু নয় ওদের জন্য।’

আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে নিরাপত্তাজনিত কারণে সাবেক এই আওয়ামী লীগ সংসদ সদস্য দেশে ফিরছেন না। যার ফলে স্কোয়াডে থাকলেও এই সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। পরে তাকে বাদ দিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা