× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কারাতে জীবনমান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৭:৪৭ পিএম

‘কারাতে জীবনমান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে’

বর্তমানে ঢাকায় পর্যাপ্ত উন্মুক্ত মাঠের অভাব। যার কারণে অনেক ক্ষেত্রে না চাইলেও বাচ্চারা শারীরিক কসরত বা খেলাধুলার ভেতর দিয়ে যেতে পারে না। এক্ষেত্রে কারাতে হতে পারে সুন্দর সমাধান। কারাতে এমন একটি বিষয়, যা জীবনমান উন্নয়নে যথেষ্টা ভূমিকা রাখে।

শুক্রবার (১৯ অক্টোবর) রাজধানীর ধামন্ডিতে অনুষ্ঠিত মার্শাল আর্ট বিডির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এদিন সারা দেশ থেকে আগত ২৪টি অংশগ্রহণকারী দল প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার ৮৪টি ইভেন্টে পাঁচ শতাধিক কারাতেকা অংশ নেন।

প্রতিযোগিতার খেলাগুলো একেএফ ও বিকেএফের বিজ্ঞ বিচারকমণ্ডলী দ্বারা পরিচালিত হয়। খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে মেডেল আর সার্টিফিকেট তুলেন দেন আমন্ত্রিত অতিথিরা।

এ সময় মার্শাল আর্ট বিডির প্রতিষ্ঠাতা সেন্সেই নাজমুল সাহাদাত বলেন, আমরা আমাদের জীবনধারা বদলের চিন্তা করি ও চেষ্টা করি। কেউ সফল হতে পারি আবার কেউ পারি না। না পারার প্রধান কারণ হচ্ছেÑ সঠিক চিন্তাভাবনা এবং তার কৌশলের অভাব। আমাদের জীবনধারা বদলানোর মূল শক্তি হচ্ছে- নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ানো, আত্মরক্ষা ও সাহস সঞ্চয় করা। তা ছাড়া সুশৃঙ্খলার বিকাশ করা, শারীরিক এবং মানসিক সুস্থতা বাড়ানো। অনেক ধৈর্য ও সাধনার বৃদ্ধি করা অপরাধমূলক চিন্তাভাবনা থেকে দূরে থাকা এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি করা। কারাতে আমাদের জীবনের এই সব বিষয়গুলোর মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে। 

মার্শাল আর্ট বিডির জেনারেল সেক্রেটারি সেন্সেই আশফিরা সুলতানা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে নারীদের কারাতে শেখার জন্য অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। যদিও ১৯৮০ সালে প্রথম নারীরা কারাতে প্রশিক্ষণ নেয়া শুরু করে, তারপর এখনও মেয়েদের কারাতে প্রশিক্ষণ নেয়াকে স্বাভাবিক দৃষ্টিতে দেখে না সমাজ। এই ধারণা থেকে বের হয়ে আসার লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কারাতের মানোন্নয়নের উদ্দেশ্যে আমাদের এই প্রতিযোগিতার আয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা