× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইগার কোচিং প্যানেলে ফিরলেন মুশতাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৭:০৭ পিএম

টাইগার কোচিং প্যানেলে ফিরলেন মুশতাক

বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে ফিরেছেন মুশতাক আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তান সফরে তিনি ছিলেন বাংলাদেশ দলের স্পিন কোচ। কিন্তু ইংল্যান্ড যুব দলের সঙ্গে চুক্তি থাকায় সবশেষ ভারত সফরে সময় দিতে পারেননি পাকিস্তানি এই কোচ। তবে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে আবারও টাইগার শিবিরে ফিরেছেন সাবেক এই কিংবদন্তি স্পিনার।  

গতকাল রাতে ঢাকায় ফিরেই আজ শনিবার বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন মুশতাক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলারদের পাশাপাশি ব্যাটারদের নিয়েও কাজ করতে দেখা গেছে তাকে। বাংলাদেশের নয়া প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও প্রাথমিক আলাপ ও আড্ডারত দেখা যায় তাকে। ২১ অক্টোবর মিরপুর টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ।

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান মুশতাক। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনে স্পিনারদের মধ্যে পরিবর্তনের ছোঁয়াও দেখা গিয়েছিল। মুশতাকের কাজে খুশি হয়ে লম্বা সময়ের জন্য চুক্তি করতে চেয়েছিল বিসিবি। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পাকিস্তান সিরিজে মুশতাক কাজ করেছিলেন দিনভিত্তিক চুক্তিতে। পরে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ভারত সফরে তাকে দেখা যায়নি।

বিসিবির সঙ্গে তখনই কথা ছিলো অন্য কমিটমেন্টের ফাঁকে সময় পেলে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি। এমনকি বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সময়ের জন্যও চুক্তির ইচ্ছা রয়েছে সাবেক এই লেগস্পিন গ্রেটের। তবে নতুন করে এই স্পিন কোচের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি। খণ্ডকালীন কোচ হিসেবেই আপাতত বড় ভূমিকা রাখছেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।

মিরপুরের উইকেট বরাবরই স্পিন বান্ধব। তাই মুশতাকের তালিম ভালো কাজে দিতে পারে মিরাজ-তাইজুলদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা