× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়াল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ২৩:১১ পিএম

বিরাট কোহলি

বিরাট কোহলি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে লজ্জায় পড়ে গিয়েছিল ভারত। অবিশ্বাস্য রকমের এলোমেলো ব্যাটিংয়ে ৪৬ রানে অলআউট হয়ে বিব্রতকর রেকর্ডই সঙ্গী করেছে স্বাগতিকরা। তবে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছে রোহিত শর্মারা। তৃতীয় দিনের চমৎকার ব্যাটিংয়ের ছন্দটা ধরে রেখেছে ভারত। তবে দিন শেষ করেছে তারা অস্বস্তি নিয়ে।

দিনের শেষ বলে বিরাট কোহলি টম ব্লান্ডেলের গ্লাভস বন্দি হয়ে সাজঘরে ফেরায় একটা চাওয়া পূরণ হয়নি আয়োজকদের। ভারতীয়রা দিন শেষ করতে চেয়েছিল কোহলিকে অপরাজিত রেখে। গ্লেন ফিলিপসের ঘূর্ণিতে পরাস্ত হন ৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলা বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটার।

ড্রেসিংরুমে ফেরার আগে সরফরাজ খানের সঙ্গে গড়েন ১৩৬ রানের দারুণ এক জুটি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামার আগেই ৩৫৬ রানে পিছিয়ে ছিল ভারত। তবে তৃতীয় দিন শেষে তারা ৩ উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে ২৩১ রান। কিন্তু নিউজিল্যান্ডের পুঁজি ছুঁতে রোহিতরা এখনও ১২৫ রান দূরে। তার আগে বেঙ্গালুরুতে দিনের শুরুতে বোলিংয়ে দাপট দেখিয়েছে ভারত।

প্রথম ১৫ ওভারে ফেলে দিয়েছে কিউইদের ৪ উইকেট। তারপরও ছড়ি ঘুরিয়েছেন সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র (১৩৪) ও টিম সাউদি (৬৫)। অষ্টম উইকেট জুটিতে দুজনের ব্যাটিং ১৩৭ রানের পার্টনারশিপে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এগিয়ে যায় ৩৫৬ রানে।

দ্বিতীয় ইনিংসে ভারতের উদ্বোধনী জুটি ভাঙে ৭২ রানে। যশস্বী জয়সওয়াল ৩৫ রান নিয়ে ক্রিজ থেকে বিদায় নিলে হাফ-সেঞ্চুরি হাঁকান কাপ্তান রোহিত। তবে ৫২ রান নিয়ে ফিরে যান এজাজ প্যাটেলের বলে। কোহলি সরফরাজের মতো অপরাজিত থেকে দিন শেষ করতে পারেননি। ৭০ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করবেন সরফরাজ।

তার আগে ৩ উইকেটে ১৮০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ব্ল্যাক ক্যাপস শিবির ২৩৩ রান যোগ করেই হারায় বাকি ৭ উইকেট। ব্যক্তিগত ৪২ রানের সংগ্রহটাকে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতকে রূপ দে রাচিন। ভারতীয় বংশোদ্ভূত এ ক্রিকেটারের আদি বাড়ি আবার এই বেঙ্গালুরুতেই।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত প্রথম ইনিংস : ৪৬ ও দ্বিতীয় ইনিংস : ২৩১/৩ (সরফরাজ ৭০*, কোহলি ৭০, রোহিত ৫২; প্যাটেল ২/৭০, ফিলিপস ১/৩৬)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৪০২/১০, ৯১.৩ ওভার (রবীন্দ্র ১৩৪, কনওয়ে ৯১, সাউদি ৬৫; জাদেজা ৩/৭২, অশ্বিন ১/৯৪, কুলদীপ ৩/৯৯)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা