এএফসি অ-১৭ বাছাই
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১৯:৫২ পিএম
এক মাস আগেই সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফেরে বাংলাদেশে। প্রতিযোগিতার ফাইনোলে ভারতের বিপক্ষে হেরে স্বপ্নভঙ হয় বাংলাদেশী যুবাদের। এবার লক্ষ্যটা আরও বড়, এএফসি বাছাই খেলতে কদিন আগেই কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশে ছাড়ে সাইফুল বারী টিটুর দল। নমপেনের ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এবারের সফরের বড় চমক দুটি প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোনো জাতীয় দলের হয়ে অফিসিয়াল পদে আসলেন সাবেক ফুটবলার জাহিদ হোসেন এমিলি। দলের ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। নিজে স্ট্রাইকার ছিলেন, যে কারণে এই দলের ফরোয়ার্ডরা তার কাছ থেকে সাহায্য পাবে বলে মনে করেন এই দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এবং কোচ সাইফুল বারী।
এছাড়া বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে এবারই প্রথম কোনো বাংলাদেশী বংশোদ্ভুদ বিদেশি খেলোয়াড় খেলতে যাচ্ছেন। আরহাম ইসলাম নামের এই ফরোয়ার্ডের জন্ম অস্ট্রেলিয়ায়। কম্বোডিয়ার বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে তাকে। আরহামের কাছে দলের প্রত্যাশাও অনেক। কোচ আশাবাদী আরহামকে নিয়ে, ‘তার মধ্যে ভালো কিছু আছে বলেই সে দলে আছে। তবে অনুশীলনে ভালো করে দলে সুযোগ পাওয়া, আর এএফসি পর্যায়ের টুর্নামেন্টে মাঠে নেমে পারফর্ম করার মধ্যে পার্থক্য আছে। আমি আশাবাদী আরহামকে নিয়ে।’