× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদলে যাওয়া লঙ্কানদের সিরিজ জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১৬:৩৪ পিএম

বদলে যাওয়া লঙ্কানদের সিরিজ জয়

এ যেন এক বদলে যাওয়া শ্রীলঙ্কা। হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল যাদের, জয় পেতে পেতে মধুর বিড়ম্বনায় এখন তারা। এমন সাফল্যে খেলোয়াড়দের কৃতিত্ব যতটা, সনাৎ জয়াসুরিয়ার অবদানও ঠিক ততটা। অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বপ্রাপ্তি, সেটা পোক্তকরণ, নতুনের স্বপ্ন বুনন প্রক্রিয়ার মধ্যে লঙ্কান দর্শকরা শুধু জয়ই দেখছে। এবার যেমন ওয়েস্ট ইন্ডিজ থেকে সিরিজ ভাগিয়ে নিলেন চারিথ আসালাঙ্কা বিগ্রেড। 

গতকাল বৃহস্পতিবার ডাম্বুলায় সিরিজ জয়ের মিশনে নামে  শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিং করা ক্যারিবিয়ানরা তোলে ১৬৩ রান। কুড়ি কুড়ির ফরম্যাটে এই স্কোর নিতান্তই সাদামাটা নয়। তারপরও শ্রীলঙ্কার ব্যাটাররা এই স্কোরকে সহজ করে তোলে। ১২ বল হাতে রেখে ও ৯ উইকেটে জয় তুলে তারা। অর্ধশতক আদায় করে কুশল মেন্ডিস (৬৮) ও কুশল পেরেরা (৫৫)। 

সফরকারীদের রান তাড়ায় প্রথম পাওয়া প্লেতে ১ উইকেট হারিয়ে ৬৭ রান তুলে শ্রীলঙ্কা। ওই এক উইকেটই পড়ে তাদের। এরপর আর পেছনে তাকাতে হয়নি। দুই কুশল- মেন্ডিস ও পেরেরা মিলে বাকি পথ পাড়ি দেন। দুইজনের জুটিতে আসে অপরাজিত ১০৬ রান। পেরেরা ৩৬ বলে ৭ চারে করেছেন ৫৫ রান। কুশল মেন্ডিস ৫০ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেছেন ৬৮ রান।

এর আগে টসে জিতে ব্যাটিং নিয়ে পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। শুরুর দিকের ব্যাটাররা অস্বস্তিতে ভোগালেও লোয়ার অর্ডারের রোভম্যান পাওয়েল (৩৭), গুদাকেশ (৩২) ও রোমারিও শেপার্ড (১৮) কিছু স্বস্তি এনে দেন। তাদের দায়িত্বশীলতায় ১৬২ রান জমা হয় দলীয় স্কোরবোর্ডে। কিন্তু শেষ পর্যন্ত এই রান জয়ের জন্য যথেষ্ট হয়নি। 

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬২/৮ (পাওয়েল ৩৭, মোতি ৩২; তিকশানা ২/১৯)।
শ্রীলঙ্কা: ১৮ ওভারে ১৬৬/১ (কুশল মেন্ডিস ৬৮*, কুশল পেরেরা ৫৫*; মোতি ১/৩১)।
ফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী।
সিরিজ: ৩–ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২–০ তে জয়ী।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা