× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপত্তার চাদরে ঢাকা শেরেবাংলায় প্রোটিয়াদের অনুশীলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২১:৪২ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ২১:৪০ পিএম

নিরাপত্তার চাদরে ঢাকা শেরেবাংলায় প্রোটিয়াদের অনুশীলন

বেশ কয়েকদিন ধরেই স্লোগানে স্লোগানে উত্তাল হোম অব ক্রিকেট। সাকিব আল হাসানকে দেশের মাটিতে বিদায়ি টেস্ট খেলতে না দেওয়ার সিদ্ধান্তে মিরপুর এলাকায় প্রতিদিনই হচ্ছে মিছিল। এমনকি বিক্ষোভকারীদের পক্ষ থেকে হরতাল ও অবরোধের হুমকিও আসছে। এমন শঙ্কার মধ্যেই আজ বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলন সেরেছে দক্ষিণ আফ্রিকা দল। প্রোটিয়াদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশের চাইতে দক্ষিণ আফ্রিকার মূল দুশ্চিন্তা মিরপুরের উইকেট নিয়ে। প্রথম অনুশীলনেই প্রোটিয়াদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে মিরপুরের উইকেট। মাঠে ঢুকেই ক্রিকেটাররা প্রথমে চলে যান একেবারে বাইশ গজের দিকে। হয়তো মিরপুরের উইকেটের রহস্য খোঁজার চেষ্টা করছিলেন টেম্বা বাভুমা-এইডেন মার্করামরা।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার ইস্যুতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বাংলাদেশ থেকে সরে যায়। এরপর নিউজিল্যান্ড ‘এ’ দলও বাংলাদেশ সফর বাতিল করে দেয়। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজটিও শঙ্কার পড়ে গিয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা প্রতিনিধিদলের গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশ সফরে এসেছে আফ্রিকার দলটি।

বাংলাদেশ সফর দক্ষিণ আফ্রিকার জন্য একটু গুরুত্বপূর্ণই। টেস্ট চ্যাম্পিয়নশিপে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ সফরকারী দলের। স্বাগতিকদের বিপক্ষে ১৪ টেস্টের ১২ জয় (দুই ড্র) প্রোটিয়াদের পক্ষে গেলেও একটু সতর্ক তারা। উপমহাদেশীয় কন্ডিশন বিবেচনায় প্রোটিয়ারা সফরসঙ্গী হয়েছেন তিন স্পিনারÑ কেশভ মহারাজ (বাঁহাতি), সেনরুয়ান মুথুসামি (বাঁহাতি) ও ডেন পিট (ডানহাতি)। তবে প্রোটিয়াদের ১৫ সদস্যের স্কোয়াডে খুব একটা বড় নাম নেই বললেই চলে। ব্যাটিংয়ে টেম্বা বাভুমা-মার্করাম ও বোলিংয়ে কাগিসো রাবাদা ও মহারাজ পরিচিত মুখ। দলটিতে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ভিয়ান মুল্ডার। দলে আছেন দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান রায়ান রিকেল্টন ও কাইল ভেরেইনা।

চোটের কারণে প্রোটিয়া অধিনায়ক নিজে খেলতে পারবেন না প্রথম টেস্টে। দলকে নেতৃত্ব দেবেন মার্করাম। দ্বিতীয় টেস্টে অধিনায়ককে পাওয়ার আশা করছে দল। দেখার বিষয়, বাংলাদেশের বিপক্ষে অতীত ইতিহাস কতটা সতেজ রাখতে পারে প্রোটিয়ারা। শতভাগ জয়ে পথ সহজ হবে, না কি ইতিহাস বদলে দেবে বাংলাদেশ। এর জন্য অবশ্য প্রহর গোনা ছাড়া উপায় নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা