মুলতান টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২০:১৯ পিএম
ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন বেন ডাকেট।
কামরান গোলামের অভিষিক্ত সেঞ্চুরিতে ভর করে মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৬ রান তোলে পাকিস্তান। সে রান তাড়ায় ইংল্যান্ডের স্কোরবোর্ডে যুক্ত হয়েছে ২৩৯ রান। এখনও ১২৭ রানে পিছিয়ে বেন স্টোকসের দল। বৃহস্পতিবার সফরকারীদের হয়ে নতুন দিন শুরু করবেন জ্যামি স্মিথ (১২) ও ব্রাইডন কার্স (২)।
বুধবার পাকিস্তান যখন দ্বিতীয় দিনের খেলা শুরু
করে তখন দলটির রান ছিল ২৫৯। উইকেটে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। রিজওয়ান ৪১
রান এবং আমের জামাল (৩৭) ও নোমান আলীর (৩২) ইনিংস বড় না হওয়ায় দলীয় স্কোর ঠেকে ৩৬৬
রানে। অর্থাৎ লাঞ্চ থেকে ফেরার পর সবগুলো উইকেট খোয়ায় পাকিস্তান। দলের পক্ষে জ্যাক
লিস সর্বোচ্চ চারটি ও ব্রাইডন তিনটি উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে পাকিস্তানকে ৩৬৬ রানে থামানোর পর একটা পর্যায়ে
ইংল্যান্ডের রান ছিল দুই উইকেটে ২১১। সেখান থেকে দলটি দ্বিতীয় দিন শেষ করেছে ছয় উইকেটে
২৩৯ রানে। যদিও ওপেনিংয়ে দারুণ শুরু করেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। সফরকারীদের প্রথম
জুটি ভাঙে ক্রলি ফিরলে (২৭)। এর পর ওলি পোপকে সঙ্গী করে ক্ষতে মলয় দেওয়ার চেষ্টা করেন
ডাকেট। বেশি দূর যেতে পারেননি পোপ। ক্রলির চেয়ে দুই রান বেশি করতে পারেন। আশাহত করেন
প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া জো রুট (৩৪)। পথ হারাননি ডাকেট। প্রথম টেস্টে ৮৪ রানে
ফেরা উইকেটরক্ষক ব্যাটার স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার। ক্যারিয়ারে এটি তার
চতুর্থ সেঞ্চুরি।
মাইলফলক ছোঁয়ার দিনে ১২৯ বলে ডাকেট রান করেছেন ১১৪। যাতে
ছিল ১৬টি বাউন্ডারি। তার আউটের পর হুট করেই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। দ্রুত সময়ে
সাজঘরমুখো হন হ্যারি ব্রুক (৯) ও বেন স্টোকস (১)। দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলির
হাত ধরে শেষ ঘণ্টায় চার উইকেট নিয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। চার উইকেট নিয়েছেন অফ স্পিনার
সাজিদ। নোমানের শিকার দুটি।