× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফে নির্বাচন

সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর আবেদন শাহাদাত জুবায়েরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৪:৪৩ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৪:৫৭ পিএম

এফসি ব্রাহ্মণবাড়িয়ার কাউন্সিলর শাহাদাত হোসেন জুবায়ের। ছবি : সংগৃহীত

এফসি ব্রাহ্মণবাড়িয়ার কাউন্সিলর শাহাদাত হোসেন জুবায়ের। ছবি : সংগৃহীত

গতকাল মঙ্গলবার ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র ফরম জমা দেওয়ার শেষ দিন। চারজনের মধ্যে এদিন ফরম জমা দেননি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। আজ বুধবার ছিল মনোনয়ন যাচাই-বাছাই পক্রিয়া। এদিন নিজের সভাপতি পদের মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার কাউন্সিলর শাহাদাত হোসেন জুবায়ের। তবে সদস্য পদে তার মনোনয়ন বহাল রেখেছেন। 

শাহাদাতের মনোনয়ন প্রত্যাহার নিয়ে জানা যায় যে তিনি সভাপতি প্রার্থী তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছেন। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সভাপতি পদে প্রার্থী থাকলেন স্রেফ দুইজন। মনোনয়ন প্রত্যাহার, নিজে থেকে সরে দাঁড়ানো কিংবা বাতিল না হলে তাবিথের সঙ্গে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনাজপুরের ফুটবল সংগঠক কোচ হিসেবে পরিচয় দেওয়া এএফএম মিজানুর রহমান চৌধুরী।

এর আগে, মনোনয়নপত্র বিক্রির পর থেকেই নির্বাচন ঘিরে আলোচনা ইমরুল হাসান ও তরফদার রুহুল আমীনকে নিয়ে। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েও সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন করতে যাওয়া রুহুল আমীন তরফদার। ওই ঘোষণার এক মাস পর প্রকাশ্যে এসে জানিয়েছেন প্যানেলের কথা। সভাপতি প্রার্থী তাবিথের সঙ্গে প্যানেল করতে যাচ্ছেন এবং ফুটবলের বৃহত্তর স্বার্থেই তিনি তাবিথকে সমর্থন দিচ্ছেন বলে জানিয়েছেন। যদিও তার এই বক্তব্য নিয়ে এখনো কিছু জানাননি তাবিথ আউয়াল।

উল্লেখ্য, বাফুফে নির্বাচনে তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় ১৯ ও ২০ অক্টোবর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা