× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার গোল উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ০৯:১২ এএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৬:২৬ পিএম

লিওনেল মেসির গোলের উল্লাস

লিওনেল মেসির গোলের উল্লাস

বুয়েনস এইরেসের মনুমেন্তালে গোল উৎসব করল আর্জেন্টিনা। লিওনেল মেসির জাদুতে বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়াকে আজ বুধবার সকালে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তেরা। ম্যাচের নায়ক মেসি নিজেই। প্রিয় জন্মভূমিকে হ্যাটট্রিক পারফরম্যান্স উপহার দিয়েছেন। সতীর্থদের ২ গোলেও রেখেছেন অবদান।

কলম্বিয়ার কাছে হারের তেতো স্বাদ হজম করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর গত ম্যাচে ভেনেজুয়েলার মাঠে আর্জেন্টিনা খেয়ে বসে হোঁচট। জয়ের ছন্দে ফিরতে মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে নিয়ে শক্তিশালী আক্রমণভাগ সাজিয়ে সফল হলেন কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনির রণকৌশল কাজে দিয়েছে পুরোপুরি। মেসির সঙ্গে গোলের দেখা পেয়েছেন আক্রমণভাগের অন্য দুই তারকা আলভারেজ ও মার্তিনেজ। বদলি নেমে অন্য গোলটি করেন থিয়াগো আলমাদা।

আন্তর্জাতিক ফুটবলে ১০ম হ্যাটট্রিকের দেখা পেয়ে গেলেন মেসি। আর এতে রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২০২১ সালে লুক্সেমবার্গের বিরুদ্ধে পর্তুগালের জার্সিতে ১০ম হ্যাটট্রিক হাঁকিয়ে ছিলেন রোনালদো। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। রোমাঞ্চকর এ ম্যাচের ৫ গোলেই অবদান রেখেছেন মেসি। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনটি হ্যাটট্রিকের কৃতিত্বও ৩৭ বছরের এ কিংবদন্তির।

এ মহাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সর্বশেষ কোনো ফুটবলার হ্যাটট্রিকের সঙ্গে সতীর্থদের দুই গোল রেখেছিলেন ১৫ বছর আগে। ২০০৯ সালে আর্জেন্টিনার বিপক্ষেই হ্যাটট্রিকের সঙ্গে দুই গোল করিয়েছিলেন বলিভিয়ারই হোয়াকিন বোতেরো। 

১০ ম্যাচ খেলে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্টের পুঁজি নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে আর্জেন্টিনা। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা