× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরাত সিরিজের জন্য বাংলাদেশের যুবাদের দল ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ২১:২০ পিএম

আমিরাত সিরিজের জন্য বাংলাদেশের যুবাদের দল ঘোষণা

একটি তিন দিনের ম্যাচ এবং চারটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। আগামী ১৭ অক্টোবর ঢাকায় পা রাখবে আমিরাতের যুবারা। রাজশাহী এবং ঢাকায় আয়োজিত হবে সিরিজের ম্যাচগুলো। দুই সিরিজের জন্য এ বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব ওয়ানডে বিশ্বকাপে খেলা তিনজন খেলোয়াড়কে নিয়ে ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিবি। 

ঐ বিশ্বকাপে খেলেছিলেন উইকেটরক্ষক মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, বাঁ-হাতি স্পিনার রাফিউজ্জামান রাফি ও পেসার ইকবাল হোসেন ইমন। এদের মধ্যে রাফি ২ ম্যাচে এবং ইমন ৪ ম্যাচে ২টি করে উইকেট নেন। বিশ্বকাপে মঞ্চে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি বরেণ্য। এছাড়া এরই মধ্যে যুব ক্রিকেটের স্বাদ পাওয়া আরও দুজন আছেন স্কোয়াডে।

মঙ্গলবার বিসিবির দেওয়া এক বিবৃতিতে ১৬ জনের ঘোষিত দলে তিনজন করে ওপেনার ও মিডল অর্ডার ব্যাটার রাখা হয়েছে। উইকেটরক্ষক-ব্যাটার আছেন দু’জন। তিনজন স্পিনারের সাথে চারজন পেসার আছে দলে। তবে অলরাউন্ডার রাখা হয়েছে একজন। মূল দলের সাথে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে চারজনকে।  

তিন দিনের একমাত্র ম্যাচ এবং প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কালাম সিদ্দিকি এলিন। তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে নেতৃত্ব দিবেন সামিউন বশির রাতুল। তিন দিনের ম্যাচ এবং ১ম দুই ওয়ানডে ম্যাচ আয়োজিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। শেষ দুই ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

২০-২২ অক্টোবর রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিনদিনের ম্যাচ দিয়ে ব্যাট-বলের লড়াই শুরু করবে বাংলাদেশ ও আরব আমিরাত যুব দল। ২৫ অক্টোবর থেকে রাজশাহীতেই ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। একই ভেন্যুতে ২৭ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকার মিরপুরে ৩০ অক্টোবর সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে পহেলা নভেম্বরে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে লড়বে দু’দল। 


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : 
ওপেনার : মাজাহারুল ইসলাম, রিফাত বেগ, জাওয়াদ আবরার
মিডল অর্ডার : আজিজুল হাকিম তামিম (তৃতীয় ও চতুর্থ ওয়ানডের অধিনায়ক), সামিউন বশির রাতুল, কালাম সিদ্দিকি এলিন (তিন দিনের ম্যাচ এবং প্রথম ও দ্বিতীয় ওয়ানডের অধিনায়ক)
উইকেটরক্ষক : ফরিদ হোসেন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য
অলরাউন্ডার : রিজন হোসেন
স্পিনার : স্বাধীন ইসলাম, রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত
পেসার : আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন
স্ট্যান্ডবাই: দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়া আল আমিন ও শাহরিয়াল আজমির।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা