মুলতান টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ২০:৪৭ পিএম
অভিষিক্ত ম্যাচে সেঞ্চুরির পর মহান আল্লাহ’র দরবাবে শুকরিয়া জ্ঞাপন করেন কামরান গোলাম।
মুলতান টেস্টে খেলা হয়েছে
কেবল এক দিন। মঙ্গলবার প্রথম দিন পর্যালোচনায় ভবিষ্যৎ নিয়ে কথা বলা অযৌক্তিক।
পাকিস্তান নাকি ইংল্যান্ড, কে এগিয়েÑ ব্যাটিং-বোলিংয়ে লড়াইয়ের দিনে খেরোখাতায় ইতিহাস
লিখেছেন কামরান গোলাম। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে অভিষেক ম্যাচে চার নম্বরে নেমে ষষ্ঠ
ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার সুখময় দিনে কিছুটা হলেও স্বস্তিতে পাকিস্তান।
দ্বিতীয় টেস্টে ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। আগামীকাল বুধবার নতুন
দিন শুরু করবেন মোহাম্মদ রিজওয়ান (৩৭*) সালমান আলি আঘা (৫*)।
সিরিজের প্রথম টেস্ট পাকিস্তানের
বিপক্ষে গেছে। সমতার ম্যাচে গতকাল মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক
দলের অধিনায়ক শান মাসুদ। এদিন পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামেন আব্দুল্লাহ শফিক ও সাইম
আইয়ুব। বরাবরের মতো আজও ওপেনিং জুটি থিতু হয়নি স্বাগতিকদের। জুটির ১৫ রানে সাজঘরে
ফেরেন শফিক। এ নিয়ে গত ১০ ইনিংসে পাকিস্তান ওপেনিং জুটিতে রান করেছে যথাক্রমেÑ ১৫,
০, ৮, ৭, ০, ৫, ৩, ০, ০ ও ৮। উদ্বোধনী জুটি ভাঙার চার রান পরই জ্যাক লিচের বলে কট আউটে
পরিণত হন অধিনায়ক শান মাসুদ। সাত বলে ৩ রান করতে পারেন তিনি।
১৯ রানে টপঅর্ডারের দুই ব্যাটারকে
হারানোর পর সাইমের সঙ্গী হয়ে লম্বা পথ হাঁটেন কামরান। ওপেনার সাইম যখন ৭৭ রানে ফেরেন
তখন তাদের ১৪৯ রানের জুটি ভাঙে। ম্যাথু পটসের বল শর্ট মিডে তুলে জ্যাক ক্রলির হাতে
ধরা পড়েন সাইম। তার ৭৭ রানের ইনিংস সাজানো ছিল ৭ চারে। মোট ১৬০ বল মোকাবিলা করেন তিনি।
সুন্দর এ জুটি ভাঙার পর সৌদ শাকিল কেবল বিড়ম্বনা বাড়ান। স্কোর বোর্ডে চার যুক্ত করে
মাঠ ছাড়েন। এরপর রিজওয়ান ও কামরান মিলে এগোতে থাকেন। দুজন পঞ্চাশ ঊর্ধ্ব জুটি গড়েন।
মনে হচ্ছিল, তাদের ব্যাটে দিন পার হয়ে যাবে। কিন্তু বাশিরকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে
খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হন কামরান। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে
২২৪ বলের ইনিংসটি সাজান ১ ছক্কা ও ১১ চারে। টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা পাকিস্তানের
ত্রয়োদশ ব্যাটার তিনি। দলটির হয়ে সবশেষ এই কীর্তি গড়েন আবিদ আলি, শ্রীলঙ্কার বিপক্ষে
২০১৯ সালে।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান ১ম ইনিংস : ৯০ ওভারে
২৫৯/৫ (সাইম ৭৭, কামরান ১১৮, রিজওয়ান ৩৭*, সালমান ৫*; পটস ১৭-৬-৩৬-১, লিচ ২৮-১-৯২-২)