× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফা নেশন্স লিগ

কিংবদন্তিদের বিদায়ের রাতে জার্মানির কষ্টার্জিত জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৩:৪৩ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৩:৫৫ পিএম

কিংবদন্তিদের বিদায়ের রাতে জার্মানির কষ্টার্জিত জয়

জাতীয় দলকে আগেই বিদায় জানিয়েছিলেন জার্মান ফুটবলের চার কিংবদন্তি ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার ও টনি ক্রুস। গতকাল সোমবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এ চারজনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় জার্মানরা। তাদের বিদায়ি রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে স্বাগতিকরা।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর আগে এ চার ফুটবলারের জন্য বিশেষ আয়োজন ছিল। খেলা শুরুর আগে গ্যালারিজুড়ে ভেসে ওঠে চার বিদায়ি জার্মান কিংবদন্তির মুখ। আর ওপরে জার্মান ভাষায় লেখা ‘লেজেন্ড’। জাতীয় সংগীতের আগেই গুন্দোয়ান, নয়্যার ও মুলার মাঠে নেমে দর্শকদের থেকে বিদায় নেন। তাদের হাতে তুলে দেওয়া হয় বিদায়ি স্মারক। তবে ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ক্রুস।

ম্যাচের প্রথমার্ধে চেষ্টা করেও গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে বক্সের ভেতর থেকে বুলেটগতির শটে জার্মানিকে গোল এনে দেন অভিষিক্ত ফরোয়ার্ড জেমি লেওয়েলিং। ২৩ বছর বয়সি এ তরুণের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। এতে জার্মানির শেষ ৮-এর টিকিট নিশ্চিত হয়ে যায়।

লিগ ‘এ’র গ্রুপ ১-এ চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা জার্মানির পয়েন্ট ১০। সমান ম্যাচে ২ ও ৩ নম্বরে থাকা নেদারল্যান্ডস ও হাঙ্গেরির পয়েন্টও ৫। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে ২-এ আছে ডাচেরা। পরের দুটি ম্যাচ নেদারল্যান্ডস ও হাঙ্গেরির জন্য বেশ গুরুত্বপূর্ণ। একটি ম্যাচে অবশ্য মুখোমুখি হবে এ দুই দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা