× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুলতান টেস্ট

ইংল্যান্ড দলে স্টোকস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৭:০৫ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৭:০৬ পিএম

ইংল্যান্ড দলে স্টোকস

ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন দুই মাস। পাকিস্তানে সিরিজের প্রথম টেস্টে খেলার কথা থাকলেও তাকে ছাড়াই একাদশ ঘোষণা করে ইংল্যান্ড। অবশ্য মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে দেখা যাবে বেন স্টোকসকে। ইংলিশ পেস অলরাউন্ডারকে অধিনায়ক করে সিরিজের দ্বিতীয় টেস্টের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

সোমবার ইসিবির ঘোষিত একাদশে স্টোকসের সঙ্গে ফিরেছেন ম্যাথু পটস। বাদ পড়েছেন দুই পেসার ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন। মুলতানে ১১ অক্টোবর শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে  অ্যাটকিনসন ও ওকস নিয়েছিলেন ৪ ও ২ উইকেট। সেই ম্যাচটা নাটকীয়ভাবে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৪৭ রানে।

চলতি বছরে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন বেন স্টোকস। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও মাঠে নামা হয়নি। ফলে পাকিস্তানের বিপক্ষে ফেরাটা স্বস্তি দিচ্ছে তাকে। তিনি বলেছেন, ‘খুব ভালো লাগছে দলে ফিরতে পেরে। মাঠে ফেরার জন্য মুখিয়ে আমি। রিহ্যাবের সময়গুলোতে কঠোর পরিশ্রম করেছি। ফিটনেস টেস্টে আমার অবস্থা বেশ উন্নত হয়েছে।’

ইংল্যান্ডের  দ্বিতীয় টেস্টের একাদশ

বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি,  ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, ম্যাথু পটস ও  শোয়েব বশির।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা