× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল প্লেয়ার্স ড্রাফট

বরিশালেই তামিম-মুশফিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১১:৩৯ এএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১১:৫৫ এএম

বরিশালেই তামিম-মুশফিক

২০২৪ সালের শেষ দিকে শুরু হবে বিপিএলের ১১তম আসর। তার আগে আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চলা প্লেয়ার্স ড্রাফট থেকে সাত ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নিচ্ছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী প্রতিটি দল আগের আসর থেকে দুজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। সুযোগটি কাজে লাগিয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ ছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ডিরেক্ট সাইনিং করিয়েছে তাওহিদ হৃদয়কে।

সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন হৃদয়। জাতীয় দলের মতো বিপিএলেও দারুণ ধারাবাহিক তিনি। সর্বশেষ দুই আসরে বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। সবশেষ আসরের প্রথম সেঞ্চুরিটিও এসেছিল হৃদয়ের ব্যাট থেকেই। ফাইনালেও খেলেছিল তার দল। যদিও তাদের জয়যাত্রা থামিয়ে শিরোপা জেতে ফরচুন বরিশাল। এবার সেই চ্যাম্পিয়ন দলের হয়েই খেলবেন তিনি।

অন্য দলগুলোর মধ্যে সিলেট স্ট্রাইকার্স তানজিম হাসান ও জাকির হাসানকে, খুলনা টাইগার্স নাসুম আহমেদ ও আফিফ হোসেনকে এবং রংপুর রাইডার্স নুরুল হাসান ও মেহেদী হাসানকে ধরে রেখেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা