× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভারত সিরিজ

হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪ ১৩:২৩ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৪ ১৩:৩০ পিএম

হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির শঙ্কা

ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটি হবে নাজমুল হোসেন শান্তদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। নিয়মরক্ষার ম্যাচ হিসেবে ভারতও অপেক্ষাকৃত দুর্বল দল নামাতে পারে ম্যাচটিতে। তবে ম্যাচ মাঠে গড়ানোর আগেই দুঃসংবাদ, খেলায় বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি!

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। তার আগে চোখ রাঙাচ্ছে প্রতিকূল আবহাওয়া। শুক্রবার বিকালে শহরটিতে বেশ বৃষ্টি হয়েছে। যে কারণে পুরো বিকালই মাঠ ঢেকে রাখা হয়েছিল কাভারে। একইভাবে বৃষ্টির শঙ্কা রয়েছে আজও। তেমনটা হলে খেলা পুরোপুরি মাঠে গড়ানো নিয়েও সংশয় রয়েছে।

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, কাল পুরো দিনই হায়দরাবাদে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকালে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ৪০ শতাংশ; যা সকাল ৯টা পর্যন্ত আরও বাড়তে থাকবে। তবে দুপুর থেকে সন্ধ্যা ও রাতে ক্রমাগত কমতে থাকবে বৃষ্টি। খেলা চলাকালে বৃষ্টি না হলেও এর আগে ভারী বর্ষণে মাঠে পানি জমার কারণে টস ও নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে খেলা শুরু হতে পারে।

তবে হায়দরাবাদ আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আগে থেকেই প্রখ্যাত। যেখানে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রয়েছে। তাই বৃষ্টির মাত্রার ওপর বিষয়টি নির্ভর করছে। সাধারণত খেলা শুরুর আধঘণ্টা আগে (সন্ধ্যা ৭টা) টস অনুষ্ঠিত হয়।

এর আগে চেন্নাই ও কানপুরে বাংলাদেশ-ভারতের দুটি টেস্টেই বৃষ্টি হানা দিয়েছিল। এর মধ্যে দ্বিতীয় টেস্টে প্রায় দুই দিন বৃষ্টি ও মাঠের অব্যবস্থাপনায় খেলা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা