প্রবা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৩:৩৬ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৩:৩৯ পিএম
কিলিয়ান এমবাপ্পে।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিশ্চিয়ানো রোনালদোর স্থানে বিকল্প হিসাবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে বিবেচনা করছে বলে জানিয়েছে ডেইলি মেইল।
রেড ডেভিলস কিছু সময়ের জন্য একজন নতুন স্ট্রাইকারকে দলে যুক্ত করলেও রোনালদোর বিদায়ের পরে তার স্থানে স্থায়ীভাবে একজনকে অনুসন্ধান জরুরি হয়ে উঠেছে বলে মনে করছে দলটি।
মিররের প্রতিবেদন অনুসারে, ম্যান ইউ আগামী জানুয়ারিতে পিএসজি ও ফ্রান্সের তারকা এমবাপ্পেকে দলে টানতে আগ্রহী। তার জন্য ক্লাবটি ১৫০ মিলিয়ন পাউন্ড সম্মানী ঘোষণা করতে পারে।
তারা আরও জানায়, নাপোলির ভিক্টর ওসিমেনকেও ব্যাক-আপ স্ট্রাইকিং বিকল্প হিসাবে বিবেচনা করা হচ্ছে।
যদি এরিক টেন হ্যাগ এই জানুয়ারিতে এমবাপ্পেকে আনতে পারেন, তবে এটি একটি বড় ঘটনা হবে যা প্রিমিয়ার লিগে মারাত্মক প্রভাব ফেলবে।
মাত্র ২৩ বছর বয়সী হওয়া সত্ত্বেও ফরাসি এই খেলোয়াড় ইতিমধ্যেই তার ক্লাব ক্যারিয়ারে অবিশ্বাস্য ২২১ গোল করেছেন।
গত মঙ্গলবার কাতারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও গোর করেছেন তিনি।
এমবাপ্পের মাধ্যমে ম্যান ইউ চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে উদ্যোগী।