× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেশন্স লিগ

বিধ্বস্ত ইসরায়েল, ইতালির ড্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ১১:৪২ এএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ১১:৫০ এএম

বিধ্বস্ত ইসরায়েল, ইতালির ড্র

কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে ইসরায়েলের বিপক্ষে বড় জয় পেতে সমস্যা হয়নি ফ্রান্সের। নেশন্স লিগে ইসরায়েলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ফরাসিরা। একই দিনে ইতালি ড্র করেছে বেলজিয়ামের সঙ্গে। অপ্রত্যাশিত হার দেখেছে ইংল্যান্ড।

এদিন ম্যাচঘড়ির ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। দলকে এগিয়ে দেন এদুয়ার্দো কামাভিঙ্গা। অবশ্য ২৪ মিনিটে সমতায় ফেরে ইসরায়েল। ওস্কার গ্লোউখ দলকে স্বস্তিতে ফেরান। তবে ৪ মিনিট বাদেই ক্রিস্টোফার এনকুনকো ফ্রান্সের ব্যবধান দ্বিগুণ করেন।

শেষ দিকে ৮৭ ও ৮৯ মিনিটে আরও ২টি গোল করেন মাত্তেও গুয়েনদোজি ও ব্র্যাডলি বারকোলা।

‘এ’ লিগের  গ্রুপ ২-এর ম্যাচে প্রথম মিনিটে কাম্বিয়াসোর গোলে অগ্রগামিতা পেয়েছিল ইতালি। ২৪ মিনিটে ব্যবধান বাড়িয়ে দিয়েছিলেন মাতেও রেতেগুই। এর পরের দৃশ্যপটে শুধুই বেলজিয়াম। ৪২ মিনিটে ম্যাক্সিম ডি কুইপারের গোলে স্কোর ২-১ হয় বেলজিয়ামের । ৬১ মিনিটে স্কোর ২-২ করেন আর্সেনালের ট্রসার্ড।

একই দিনে গ্রিসের কাছে ২-১ গোলে হেরেছে ইংল্যান্ড। ‘বি’ লিগে গ্রুপ ২-এ গ্রিস ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ইংল্যান্ডেরও সমান দুই ম্যাচে ৬ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা