× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

ঢাকা ছেড়ে চট্টগ্রামে শরিফুল ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ০৩:০৮ এএম

শরিফুল ইসলাম

শরিফুল ইসলাম

এখনও প্লেয়ার্স ড্রাফট হয়নি বিপিএলের একাদশ আসরের। আগামী ১৪ অক্টোবর হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলাম। তার আগে সরাসরি চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করার সুযোগ কাজে লাগাচ্ছে আসরের সাত দল। নিজেদের পছন্দমতো ক্রিকেটার দলে ভেড়াচ্ছে চিটাগাং কিংস। এক দশক বিরতি দিয়ে এবারের আসরে ফেরা পুরোনো ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের করে নিয়েছে তারকা পেসার শরিফুল ইসলামকে।

তার আগে ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ও সিনিয়র লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিজেদের ডেরায় ভেড়ায় চট্টগ্রাম। পাকিস্তানের হায়দার আলির সঙ্গেও আলাপ চূড়ান্ত করে রেখেছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। এবার দেশি ক্রিকেটার শরিফুল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করল চট্টগ্রাম। খবরটি বৃহস্পতিবার নিশ্চিত করেছে দলটির কর্তৃপক্ষ। গত মৌসুমে তিনি খেলেন দুর্দান্ত ঢাকার জার্সিতে। দলটির হয়ে এক ম্যাচে হ্যাটট্রিকও উপহার দিয়েছিলেন শরিফুল। এখন গুঞ্জন শোনা যাচ্ছে, এ দলে যোগ দিতে পারেন লিটন দাসও।

গত মৌসুমে শিরোপা এনে দেওয়া তামিম ইকবাল এবার খেলবেন ফরচুন বরিশালেই। তিনজন ক্রিকেটার রিটেনশন করার সুযোগ থাকলে, তামিমের পর মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে ধরে রাখতে পারে বরিশাল। তাদের সঙ্গে বিদেশি খেলোয়াড় ক্যাটাগরিতে রয়েছেন ডেভিড মালান ও ফাহিম আশরাফ। শোনা যাচ্ছে, টুর্নামেন্টের শেষ দিকে ডেভিড মিলার ও কাইল মায়ার্স বরিশালে যোগ দিতে পারেন। দলটির কোচিং স্টাফেও আসছে বদল। নতুন করে দলটিতে নাম লেখাতে যাচ্ছেন নাফিস ইকবাল।

বিপিএলের একাদশ আসরের পর্দা উঠবে আগামী ২৭ ডিসেম্বর। বিসিবি গত বোর্ড সভায় বিপিএলের ড্রাফট ও আসর শুরুর সূচি চূড়ান্ত করেছে। বিপিএলের এবারের আসরে তিন দলে পরিবর্তন এসেছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি প্রত্যাবর্তন করেছে বিপিএলে। থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে রাজশাহী থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা