× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবুধাবি টি-টেন

বাংলা টাইগার্সে সাকিবের সতীর্থ রশিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৮:১৭ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৮:১৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আবুধাবি টি-টেন লিগে একই দলে খেলবেন সাকিব আল হাসান ও রশিদ খান। আধুনিক ক্রিকেটের এই দুই গ্লোবাল সুপারস্টারকে দলে ভিড়িয়েছে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। যেখানে সাকিব খেলবেন আইকন ক্রিকেটার হিসেবে, আর রশিদকে দলে নেওয়া হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে।

বাংলা টাইগার্সের হয়ে আবুধাবির লিগটিতে আগেও খেলেছেন সাকিব। ষষ্ঠ আসরে আইকন তো বটেই দলটির অধিনায়কও ছিলেন তিনি। তবে রশিদকে পেয়ে অবাক হয়েছেন দলটির অনেক সমর্থক। গত আসরে চ্যাম্পিয়ন নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি এ আফগান লেগ স্পিনার।

বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স বিশ্বের বিভিন্ন লিগে জনপ্রিয় দল। আবুধাবি টি-টেন লিগ দিয়েই যাত্রা শুরু হয়েছিল তাদের। এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলা টাইগার্স হাম্বান্টোটা, জিম আফ্রো টি-টেন লিগে জোবার্গ বাংলা টাইগার্স ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসিগা নামে অংশ নিচ্ছে।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসর। যা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। সাকিব-রশিদের মিলিত প্রচেষ্টায় এবার অধরা শিরোপা ধরা দেয় কি না, তা-ই এখন দেখার বিষয়।

এদিকে আবুধাবি টি-টেন লিগের আগে সাকিবের জন্য ভালো প্রস্তুতির মঞ্চ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) টি-টেন সংস্করণ। সেখানে তিনি খেলছেন লস অ্যাঞ্জেলস ওয়েভসের হয়ে। দলকে নেতৃত্বও দিচ্ছেন। আমিরাতের লিগটিতেও বাংলা টাইগার্সের নেতৃত্বেও সাকিবকে দেখার সম্ভাবনা রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা