প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৭:১৮ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৭:১৮ পিএম
কেন উইলিয়ামসন
চোট পিছু ছাড়ছে না কেন উইলিয়ামসনের। গত বছরের আইপিএল থেকে শুরু এবং চলছে এখন অবধি। মাঝপথে আইপিএল ছাড়তে হয়েছে। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার খেলতে পারেননি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পুরোটা। ভারতের বিপক্ষে উইলিয়ামসনের খেলার সম্ভাবনাও ক্ষীণ। কুঁচকির চোটে ভোগা অভিজ্ঞ তারকাকে যদিও টেস্ট সিরিজের দলে রেখেছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড।
ভারত সফরের প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন উইলিয়ামসন। তার চোটের কথা মাথায় রেখে ভারত সিরিজের দলে মার্ক চ্যাপম্যানকে যোগ করেছে নিউজিল্যান্ড। আগামী মাসে হতে যাওয়া টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান টম ল্যাথাম। কুঁচকির চোট থেকে সেরে না ওঠায় বেঙ্গালুরুতে প্রথম টেস্টে দেখা যাবে না উইলিয়ামসনকে। শ্রীলঙ্কা সিরিজ থেকেই কুঁচকির চোটে ভুগছেন তিনি।
উইলিয়ামসন দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলবেন কি না সে বিষয়ে কিছু জানানো হয়নি। নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস আশা করছেন পরের দুই ম্যাচে দলের সেরা ব্যাটারকে পাওয়া যাবে। তবে তাতেও থাকছে ফিটনেসের প্রশ্ন।