× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফেই ফিরছেন কৃষ্ণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৭:০৭ পিএম

কৃষ্ণারানী সরকার

কৃষ্ণারানী সরকার

গেল বছর থেকে ইনজুরিতে ভুগছিলেন কৃষ্ণারানী সরকার। দেশ-বিদেশে চিকিৎসা নিয়ে লম্বা সময় পর সুস্থ হয়ে এ বছরই ফিরেছেন অনুশীলনে। আসন্ন সিনিয়র সাফে তার দলে থাকা নিয়ে জেগেছিল শঙ্কা।

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত অভিজ্ঞ ফরোয়ার্ডকে নিয়েই নেপালে উড়াল দেবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরই মধ্যে ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করে ফেডারেশনে নাকি জমা দিয়েছেন দলের প্রধান কোচ পিটার বাটলার। 

সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ সালে অনুষ্ঠেয় সাফে বাংলাদেশকে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রেখেছিলেন কৃষ্ণা। ফাইনালে দুই গোলসহ প্রতিযোগিতায় ছিল তার চার গোল। চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকলেও ধারণা করা হচ্ছে অভিজ্ঞতার ভারেই চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন তিনি।

কৃষ্ণার অন্তর্ভুক্তিতে দলে থাকার সম্ভাবনা নেই বয়সভিত্তিক ফুটবলে আলো ছড়ানো ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির। জুনিয়র সাফ জেতা এই ফুটবলার না থাকলেও থাকতে পারেন অনূর্ধ্ব-১৯ সাফ জেতা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। জাতীয় দলে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন রানীশৈংকল থেকে উঠে আসা এই ফুটবলার। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা