× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুলতানে রুট-ব্রুক শাসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ২১:১৫ পিএম

টেস্ট ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি আদায়ের পথে রুট।

টেস্ট ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি আদায়ের পথে রুট।

পাকিস্তানের ব্যাটিংয়ের জবাবে দ্বিতীয় দিনে দারুণ ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। সেটা তারা ধরে রেখেছে তৃতীয় দিনও। বুধবার তৃতীয় দিনে জো রুট ও হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ভর করে রাজত্ব করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে করা স্বাগতিকদের ৫৫৬ রানের জবাবে ৪৯২ রান করেছে ইংলিশরা। এখনও তারা ৬৪ রান পিছিয়ে। আগামীকাল বৃহস্পতিবার  নতুন দিন শুরু করবে ইংলিশরা।

বুধবার মুলতানে ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ক্রলিকে (৭৮) ফিরিয়ে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন শাহীন শাহ আফ্রিদি। ভেঙে দেন ১০৯ রানের জুটি। এরপর দারুণ এক ইনিংস খেলেন বেন ডাকেট। রুটকে নিয়ে ১৩৬ রানের জুটি গড়েন। ৭৫ বলে ১১ চারে ৮৪ রানের ইনিংস খেলেন ডাকেট।

এরপরই শুরু হয় রুট-ব্রুক শাসন। দিনের বাকি অংশ নিজেদের করে নেন তারা। ৩৫তম সেঞ্চুরি আদায় করেন রুট। এই ইনিংস খেলার পথেই কুককে ছাড়িয়ে যান তিনি। রুটের রান এখন ১২ হাজার ৫৭৮, যা ইংল্যান্ডের মধ্যে সর্বোচ্চ। বিশ্বে এ তালিকায় রুটের ওপরে আছেন শুধু চারজনÑ রাহুল দ্রাবিড় (১৩২৮৮), জ্যাক ক্যালিস (১৩২৮৯), রিকি পন্টিং (১৩৩৭৮) এবং শচীন টেন্ডুলকার (১৫৯২১)।

এদিন ব্রুকও দেখা পান ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। তার সেঞ্চুরির চারটিই পাকিস্তানের বিপক্ষে। এই সেঞ্চুরিতে তিনি ছুঁয়েছেন ভারতের মহিন্দর অমরনাথ ও শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভাকে। বর্তমানে পাকিস্তানের মাটিতে বিদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে সেঞ্চুরি তাদের। তবে ইনিংসের হিসাবে এগিয়ে ব্রুক। তাদের অপরাজিত ইনিংসে ২৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন।

মুলতান টেস্টে এখন পর্যন্ত রান হয়েছে ১০৪৮। সেঞ্চুরির দেখা মিলেছে পাঁচটি। পাকিস্তানের হয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেছন আব্দুল্লাহ শফিক (১০২), শান মাসুদ (১৫১) ও সালমান আগা (১০৪)। ইংল্যান্ডের হয়ে রুট ও ব্রুক।

 

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ১৪৯ ওভারে ৫৫৬
(মাসুদ ১৫১, সালমান ১০৪*, শফিক ১০২, শাকিল ৮২; লিচ ৩/১৬০, কার্স ২/৭৪, অ্যাটকিনসন ২/৯৯)।
ইংল্যান্ড ১ম ইনিংস : ১০১ ওভারে ৪৯২/৩
(রুট ১৭৬*, ব্রুক ১৪১* ডাকেট ৮৪, ক্রলি ৭৮, পোপ ০; নাসিম ১/৮৭, জামাল ১/৭৮, আফ্রিদি ১/৮৮)।
*৩য় দিন শেষে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা