× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের জায়গায় তানজিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৯:১১ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪ ১৯:১৬ পিএম

টিকে থাকার ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ— দিল্লি থেকে ছবি তুলেছেন আ. ই. আলীম

টিকে থাকার ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ— দিল্লি থেকে ছবি তুলেছেন আ. ই. আলীম

ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে টাইগারদের দলে এক পরিবর্তন। পেসার শরিফুল ইসলামের বদলে দলে এসেছেন তানজিম হাসান সাকিব। ভারত ভাঙেনি তাদের উইনিং কম্বিনেশনের দল।

দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে কুড়ি কুড়ির ক্রিকেটে লড়াই। সরাসরি খেলা দেখাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস। ছোট ফরম্যাটে দুদলের খেরোখাতায় ভারতের জয় জয়কার। 

সব মিলিয়ে ১৫ ম্যাচে ১৪ হারের বিপরীতে বাংলাদেশের আছে একটি মাত্র জয়। ২০১৯ সালে দিল্লিতে সেবার ভারতকে চমকে দিয়েছিল মাহমুদউল্লাহর দল। সাবেক ওই অধিনায়কের বিদায়লগ্নে এবার সিরিজ নির্ধারণী মঞ্চ। প্রথম ম্যাচে বাজেভাবে হারের দুঃস্মৃতি ভুলে সিরিজে সমতা আনার লক্ষ্য শান্তদের।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। 
ভারত একাদশ
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদ্বীপ সিং ও মায়াঙ্ক যাদব।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা