প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪ ১৬:৫৬ পিএম
ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আগেই তার নাম ছিল। এবার ভাগ্য নির্ধারণ হলো সমর্থকদের ভোটে। দেশটির ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন চেলসি উইঙ্গার কোল পালমার। জুড বেলিংহাম দ্বিতীয় ও গত দুইবারের বিজয়ী বুকায়ো সাকা হয়েছেন তৃতীয়।
গতকাল মঙ্গলবার ২০২৩-২৪ মৌসুমের সেরা হিসেবে ২২ বর্ষী পালমারের নাম ঘোষণা ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
জাতীয় দলে পালমারের অভিষেক ২০২৩ সালের নভেম্বরে মাল্টার বিপক্ষে। তিনি থ্রি লায়ন্সদের হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৯টি, এর মধ্যে প্রথম একাদশে ছিলেন মাত্র দুই ম্যাচে। তবে বদলি হিসেবে নেমেও মেধার সাক্ষরতা রেখেছেন। সবশেষ ইউরো ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও গোলের দেখা পান পালমার। ক্লাব জার্সিতেও অদম্য তিনি। শুরুর সিজনে গোল করেছেন ২৫টি। ২০২৩ সালে চেলসিতে যোগ দেওয়ার পর এ পর্যন্ত ৪০ ম্যাচে ২৮ গোল করেছেন এই তরুণ।