× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে কোচের ভূমিকায় আশরাফুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ২০:৪৮ পিএম

বিপিএলে কোচের ভূমিকায় আশরাফুল

নতুন অধ্যায়ে পা রাখছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনও অবসর না নেওয়া এই ক্রিকেটার এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোচের দায়িত্ব পালন করতে পারেন। সম্প্রতি ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন আশরাফুল

কদিন আগে আইসিসি লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট পাওয়া আশরাফুল ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিপিএলে কয়েকটা দলের সঙ্গে কাজ করার বিষয়ে কথা হয়েছে। গত বছরও আমার করার কথা ছিল, তবে শেষমেশ তা আর হয়নি। এরপর একটি বেসরকারি চ্যানেলের হয়ে পুরো আসরে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। এবারও ইচ্ছা আছে কাজ করার, কথা হচ্ছে। খুব সম্ভাবনা আছে এবার বিপিএলে কোচ হিসেবে কাজ করব। রংপুর রাইডার্সই হতে পারে ইনশাল্লাহ।’

তিনি বলেছেন ‘এখন পর্যন্ত যত জায়গায় কাজ করেছি তরুণদের সঙ্গে, টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তাদের চিন্তাটা একদম ভিন্ন। সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে টেকনিক অতটা গুরুত্বপূর্ণ না, এটা তারা মনে করে। কিন্তু বেসিক শক্তিশালী হলে আপনি যেকোনো ফরম্যাটে খেলতে পারবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা