× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর গোল, রেকর্ডের দ্বারপ্রান্তে মিয়ামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৯:৫৯ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ২০:০০ পিএম

রোনালদোর গোল, রেকর্ডের দ্বারপ্রান্তে মিয়ামি

ঘরের খবর, নয়তো বাইরের। ম্যানচেস্টার সিটির কেভিন ড্রি ব্রুইনকে আগামী দলবদলে আল নাসরে চেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এমন খবরে বেশ হইচই পড়েছে। বেলজিয়াম তারকার বয়স এখনও ৩৩। আরও কিছু বছর ইউরোপিয়ান লিগে খেলার সক্ষমতা রাখেন। তারপরও কেন তাকে সৌদি প্রো লিগে চেয়েছেন সিআরসেভেন, সেটা অবশ্য স্পষ্ট হয়নি। তবে এই আলোচনার মাঝেই আল নাসরকে আরেকটি গোল উপহার দিয়েছেন রোনালদো। তার এই গোলের সঙ্গে সাদিও মানের জোড়া গোল মিলিয়ে সৌদি প্রো লিগে আল ওরোউবাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। শনিবার রাতে মেজর লিগ সকারের টরন্টোকে হারিয়েছে ইন্টার মিয়ামি। লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড থেকে আর এক ম্যাচ দূরে লিওনেল মেসির দল।

এদিন নিজেদের মাঠে ম্যাচটির ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। পেনাল্টি থেকে শুরুটা এনে দেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরে এটি ছিল তার ৮ নম্বর গোল, আর টানা চতুর্থ। সব মিলিয়ে পর্তুগিজ তারকার গোল এখন ৯০৫টি।

২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক ক্লাব। রোনালদোর দারুণ অ্যাসিস্টে আল ওরোউবার জালে বল জড়ান সাদিও মানে। প্রথম অর্ধ ২-০ ব্যবধানে শেষ হয়। পরের অর্ধের ৭১ মিনিটে আল নাসরের তৃতীয় গোলটি করেন সাদিও মানে। লিগের শীর্ষে থাকা আল হিলালের ৬ ম্যাচে ১৮ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল ইত্তিহাদ। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর।

মেজর লিগ সকারে টরন্টো এফসিকে ১-০ গোলে হারিয়ে রেকর্ডের আরও কাছে ইন্টার মিয়ামি। এ জয়ে লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের পথে মেসিরা। টরন্টোর বিএমও ফিল্ডের ম্যাচে ৯৩ মিনিটে ডেডলক ভাঙেন লিওনার্ডো কাম্পানার। লুইস সুয়ারেজের পাস থেকে গোলটি করেন তিনি।

জয়ের রাতে শুরুর একাদশে ছিলেন না মেসি। ৬১ মিনিটে আর্জেন্টাইন তারকাকে মাঠে নামানো হয়। এই জয়ে মিয়ামির পয়েন্ট ৭১। হাতে রয়েছে আর একটি ম্যাচ। মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিউ ইংল্যান্ড রেভলিউশনের। ২০২১ সালে ৭৩ পয়েন্ট পায় তারা। ফলে শেষ ম্যাচে একটি জয় পেলেই ইন্টার মিয়ামি সেই রেকর্ড ভেঙে ৭৪ পয়েন্ট অর্জন করবে। মেসির দল এরই মধ্যে সাপোর্টার্স শিল্ড জিতে ইতিহাস গড়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা