টি-টোয়েন্টি সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৯:০৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৯:৩০ পিএম
টস হেরে ব্যাটিং পেয়েছেন শান্তর দল— গোয়ালিয়র থেকে আ. ই. আলীম
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গোয়ালিয়রে টস জিতেছেন সূর্যকুমার যাদব। নাজমুল হোসেন শান্তদের তিনি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। আজ ভারতের হয়ে অভিষেক হয়েছে আইপিএলে বল হাতে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদব ও নিতিশ কুমার রেড্ডির।
গোয়ালিয়র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় বসবে কুড়ি কুড়ির লড়াই। বাংলাদেশ তিন পেসার, দুই স্পিনার ও পাচ ব্যাটসম্যান নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। ওপেনিংয়ে তানজিদ তামিমের জায়গায় দলে নেয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে। ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই বাহাতি। এরপর গতবছর গুয়াংঝু এশিয়ান গেমসে দুটি ম্যাচ খেলেন তিনি, যেগুলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে স্বীকৃত।
ভারতের একাদশ
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আরশদীপ সিং।
বাংলাদেশের একাদশ
পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।