× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি সিরিজ

ভারতের বিপক্ষে কেমন হবে শান্তদের একাদশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৬:৩৪ পিএম

অধিনায়ক শান্তকে নিয়ে ভারত বধের পরিকল্পনাই হয়ত কষছেন প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে— গোয়ালিয়র থেকে আ. ই. আলীম

অধিনায়ক শান্তকে নিয়ে ভারত বধের পরিকল্পনাই হয়ত কষছেন প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে— গোয়ালিয়র থেকে আ. ই. আলীম

বাংলাদেশের ম্যাচ দিয়ে ১৪ বছর পর গোয়ালিয়রে ফিরছে ক্রিকেট। কয়েকঘণ্টা পর আজ রবিবার সন্ধ্যায় গোয়ালিয়রে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ভারতের দলটি কাগজে-কলমে অনেকটা দ্বিতীয় সারির দল। এমন দলের বিপক্ষে টাইগারদের একাদশ কেমন হতে পারে?

সাকিব আল হাসান টি-টোয়েন্টিকে বিদায় জানানোর পর তার জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ প্রথম একাদশে জায়গা নাও মিলতে পারে তার। ধারনা করা হচ্ছে, ভারতের ব্যাটিং লাইনআপের কথা মাথায় রেখে একাদশে রাখা হতে পারে বাড়তি বোলার। সেক্ষেত্রে গোয়ালিয়রে আজ তিন পেসারের সঙ্গে একজন স্পেশাল স্পিনার রাখতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। তাই মিরাজের চেয়ে এগিয়ে শেখ মেহেদী হাসান। 

ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে থাকতে পারেন তানজিদ হাসান তামিম। সেটা হলে অপেক্ষা বাড়বে পারভেজ হোসেন ইমনের। তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, হৃদয় ও জাকের আলী অনিকের খেলার সম্ভাবনা বেশি। লোয়ার মিডল অর্ডারে থাকছেন শেখ মেহেদী হাসান।

স্পিনার হিসেবে দলে রাখা হতে পারে রিশাদ হোসেনকে। পেস আক্রমণে দেখা যেতে পারে তিন পেসারকে— তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসারের লড়াইয়ে আছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। তবে বিশ্বকাপের পারফরম্যান্সে এগিয়ে থাকতে পারেন তানজিম। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম/পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান/মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা