× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুযোগ হাতছাড়ায় আক্ষেপ জ্যোতির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৪:১২ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৪:১৫ পিএম

সুযোগ হাতছাড়ায় আক্ষেপ জ্যোতির

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল টাইগ্রেসরা। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলার মেয়েরা। ব্যাটারদের ব্যর্থতায় ১১৯ রানের সহজ লক্ষ্যও তাড়া করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। 

শনিবার (৬ অক্টোবর) রাতে শারজাহতে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে আশা জাগিয়েও ২১ রানে হেরে গেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড সর্বসাকুল্যে করতে পারে ১১৯ রান। তবে বাংলাদেশি ব্যাটাররা ১১৯ রানও তাড়া করতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জ্যোতিদের সংগ্রহ ছিল মোটে ৯৭ রান। ফলে হারতে হয়েছে ২১ রানের ব্যবধানে।

ম্যাচ হারের পর অধিনায়ক জ্যোতির কণ্ঠে ছিল বড় দলকে হারাতে না পারার আক্ষেপ। ১১৯ রান করতে না পারায় অধিনায়কের কাঠগড়ায় দলের ব্যাটাররা, ‘আমরা বড় দলকে হারানোর দারুণ সুযোগ হারালাম। আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। তবে আমাদের ব্যাটাররা হতাশ করেছে। তারা পাওয়ার প্লে'তে যেভাবে শুরু করেছিল, তারপর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি।’

জ্যোতি আরও বলেন, ‘এমন উইকেটে ভালো জুটির দরকার ছিল। পাওয়ারপ্লেতে আমরা রান করতে পারিনি। এটা আমাদের ভুগিয়েছে। ভুল সময়ে আমিও আউট হয়ে গেলাম। সে (মোস্তারি) দারুণ খেলেছে। আগের ম্যাচেও খেলেছে। খুবই খুশি তাকে নিয়ে। আশা করি সামনের ম্যাচগুলোতে সে একই কাজ করতে পারবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা