× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন শিভম দুবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১২:১১ পিএম

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন শিভম দুবে

গোয়ালিয়রে আজ রবিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজ শুরুর আগমুহূর্তেই স্বাগতিক শিবিরে চোটের ধাক্কা লেগেছে। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন অলরাউন্ডার শিভম দুবে। ইতোমধ্যে তার বদলি হিসেবে তরুণ তিলক ভার্মাকে স্কোয়াডে যুক্ত করেছে ম্যান ইন ব্লুজরা।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে ওই ইনজুরিতে পড়েছিলেন দুবে। যা তাকে দীর্ঘ সংস্করণের টুর্নামেন্টটি থেকে ছিটকে দেয়। জাতীয় দলে ফেরার মুহূর্তে আবারও একই চোটে পড়লেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। গত বছরের আগস্ট থেকে দুবে ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচ খেলেছেন দুবে। তবে আগস্টের পর দলে যুক্ত হওয়ার পর থেকে তিনি বেশ ধারাবাহিক। ওই সময়ে তিনি ২৩ ম্যাচে ৩১.৪১ গড় ও ১২৬.৯৩ স্ট্রাইকরেটে ৩৭৭ রান করেছেন। এর মধ্যে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ ক্যামিও এবং জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে দুটি অপরাজিত হাফসেঞ্চুরি। একই সময়ে বল হাতেও ৭ উইকেট শিকার করেছেন দুবে।

এদিকে, তার জায়গায় দলে ঢোকা তিলক ভার্মা এখন পর্যন্ত ভারতের হয়ে ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে ঘরের মাঠে জানুয়ারিতে আফগানদের বিপক্ষে খেলেছেন শেষ ম্যাচটি। মিডল অর্ডার ব্যাটার হিসেবে তিলককে দেখা গেলেও, পাশাপাশি তিনি পার্টটাইম স্পিন করেও উপযোগী ভূমিকা রাখতে পারেন। আজ প্রথম ম্যাচের সকালেই স্কোয়াডের সঙ্গে যুক্ত হওয়ার কথা তিলকের।

বাঁ-হাতি এই ব্যাটার ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩.৬০ গড় এবং ১৩৯.৪১ গড়ে ৩৩৬ রান করেছেন। এ ছাড়া পার্টটাইম স্পিনে শিকার করেন ২ উইকেট।

টি-টোয়েন্টি সিরিজে ভারতের পরিবর্তিত স্কোয়াড : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা