× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচার করার জন্য এটি সময় নয়- টেন হাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১৭:৫১ পিএম

এরিক টেন হাগ। ছবি : সংগৃহীত

এরিক টেন হাগ। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে এফসি পোর্তোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মুহূর্তের গোলে ম্যানইউকে বাঁচিয়েছেন হ্যারি ম্যাগুয়ার। এ নিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য থাকলো রেড ডেভিলরা। দলের এই বাজে পারফরম্যান্সে কথা উঠেছে প্রধান কোচ এরিক টেন হাগকে নিয়ে। দেরিতে হলেও সমালোচনার জবাবে এই কোচ বলেছেন- ‘বিচার করার জন্য এটা সঠিক সময় নয়।’ 

পর্তুগাল সফরের আগে বড় চাপের মধ্যে ছিল ম্যানইউ। প্রিমিয়ার লিগের প্রথম ছয়টিতে মাত্র দুটি জয় পেয়েছে তারা। পয়েণ্ট টেবিলে অবস্থানে ১৩-তে। তাদের প্রথম দুটি ইউরোপা লিগের খেলায় ড্র করে ৩৬ দলের পয়েন্ট টেবিলে আছে ২১-তম অবস্থানে। তবে শীর্ষে পৌছাতে পারবে ম্যানইউ, এটাই বিশ্বাস করেন টেন হাগ, ‘আমরা সেখানে পৌঁছব, যেখানে আমরা যেতে চাই। এই মুহূর্তে আমাদের বিচার করবেন না। মৌসুমের শেষের দিকে আমাদের বিচার করুন। শুধু অপেক্ষা করুন, দল উন্নতি করবে।’

এ নিয়ে দুই মৌসুম ধরে ওল্ড ট্র্যাফোর্ডের দায়িত্বে টেন হাগ। এই সময়ে লিগ কাপ ও এফএ কাপ জিতেছে ম্যানইউ। এমনকি ইউনাইটেডের ছয় বছরের ট্রফি খরার অবসানও ঘটিয়েছেন তিনি। গত মৌসুমেই এফএ কাপের ফাইনালে দুর্দান্ত ম্যানচেস্টার সিটিকে হারায় ম্যানইউ। ওই সময়ে দলের শিরোপা জেতাতে তার চাকরি বাঁচাতে সাহায্য করছিল বলেন অনেকে মনে করেন। 

তবে দুই গোলে এগিয়ে থাকার পরও পোর্তোকে হারাতে না পারার দায় টেন হাগকেই নিতে হবে বলে মনে করেন দলটির সাবেক খেলোয়াড়েরা। মার্কাস রাশফোর্ড এবং রাসমাস হজলুন্ডের গোলে ২০ মিনিটের মধ্যে ইউনাইটেড এগিয়েছিল ২-০ ব্যবধানে। এরপর তিনটি গোল করে ম্যানইউর বিপক্ষে লিড নেয় পর্তুগিজ দলটি। শেষ পর্যন্ত ম্যাগুয়েরের গোলে হারের লজ্জা থেকে রেহাই পায় ম্যানইউ। এ নিয়ে সবশেষ চারটি অ্যাওয়ে ইউরোপীয় ম্যাচে জয়হীন থাকল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। এই চার ম্যাচের তিনটিতেই আগে লিড লিড নিয়েছিল টেন হাগের দল। তা সত্বেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।  গত মৌসুমে বায়ার্ন মিউনিখ এবং এফসি কোপেনহেগেনের কাছে ৪-৩ এবং গালাতাসারের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বিধ্বস্ত হয়েছিল তারা।

তবে ম্যানইউর ড্রয়ের নায়ক ম্যাগুয়েরও বিশ্বাস করেন দল ঘুরে দাঁড়াবে। ম্যাচ শেষে বলেছেন, ‘আমি এই ক্লাবের হয়ে ছয় বছর ধরে খেলেছি। দল যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তখন খেলোয়াড়এবং ম্যানেজার চাপে থাকে।’ এরপর টেন হাগকে নিয়ে ইংলিশ তারকা বলেন, ‘তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং এই ক্লাবে যথেষ্ট সময় ধরে আছেন। তাই আমি নিশ্চিত যে তিনি জানেন কীভাবে এটি মোকাবেলা করতে হয়।’ 

আগামী রবিবার প্রিমিয়ার লিগের খেলায় অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ভিলা পার্কের ম্যাচটি অবশ্য রেড ডেভিলদের জন্য মোটেও সহজ হবে না। কেননা দুদিন আগেই এই ম্যাঠে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে উনাই এমিরির দল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা