× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ

গোয়ালিয়রে বিক্ষোভ নিষিদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১৪:৫১ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ১৫:০৯ পিএম

গোয়ালিয়রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুশীলন সারছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি : আ. ই আলীম

গোয়ালিয়রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুশীলন সারছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি : আ. ই আলীম

আগামী রবিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের। গোয়ালিয়রে তার আগে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। কোনোরকম প্রতিবাদ করা যাবে না। বিশেষ করে সমাজমাধ্যমে হিংসাত্মক কোনো কিছু ছড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শান্তি বজায় রাখতে বলা হয়েছে। ম্যাচ ঘিরে কোনো উত্তেজনা চাইছে না প্রশাসন।

আগামী রবিবার ম্যাচ থাকলেও এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত। হিন্দু মহাসভা ভারত-বাংলাদেশ ম্যাচের দিন ‘গোয়ালিয়র বন্‌ধ’-এর ডাক দিয়েছে। গত বুধবার হিন্দু মহাসভার পক্ষ থেকে রবিবারের ম্যাচ বাতিল করার দাবি তোলা হয়। গোয়ালিয়রের জেলাশাসক রুচিকা চৌহান তার পরই সব রকম প্রতিবাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে গোয়ালিয়রে নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনায় প্রায় ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাঁচজনের বেশি একত্র হওয়া, আতশবাজি, ছুরি বা বর্শার মতো ধারালো অস্ত্রপাতি বহন করা নিষিদ্ধ করা হয়েছে। যেকোনো স্থাপনার ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কেরোসিন, পেট্রল ও অ্যাসিড বহনও নিষিদ্ধ করা হয়েছে।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারিনটেনডেন্টের সুপারিশ অনুযায়ী, ৭ অক্টোবর পর্যন্ত গোয়ালিয়র জেলায় বিক্ষোভ ও উস্কানিমূলক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রুচিকা চৌহান। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিত (বিএনএসএস) আইনের ১৬৩ ধারা অনুযায়ী, এ সময়ে বিক্ষোভ মিছিল করা যাবে না।

প্রায় ১৪ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এর আগে কোনোরকম গন্ডগোল চাইছে না মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা ও গোয়ালিয়রের প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা