× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কটল্যান্ডকে হারিয়ে শুরু বাংলাদেশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১৭:০০ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১৯:৪৬ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা; ছবি: ইএসপিএন ক্রিকইনফো

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা; ছবি: ইএসপিএন ক্রিকইনফো

২০১৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেবারের আসরে দুটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলার মেয়েরা। অবশ্য পরের চারটি বিশ্বকাপে অংশ নিলেও আর জয়ের দেখা পায়নি। অবশেষে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটাল টাইগ্রেসরা। সংযুক্ত আরব আমিরাতে কুড়ি কুড়ির বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডের মেয়েদের হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।  

শারজায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের ছোট সংগ্রহ পায় বাংলাদেশ। সেই পুঁজিকেই যথেষ্ট প্রমাণ করেন টাইগ্রেস বোলাররা। লক্ষ্য তাড়ায় স্কটিশ মেয়েরা নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৩ রান তুলতে সক্ষম হয়েছে। ফলে ১৬ রানের জয় দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।  

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। কিন্তু জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বদলে যায় বিশ্বকাপের ভেন্যু। বাংলাদেশের বদলে নারীদের এই মেগা ইভেন্ট সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। ভেন্যু সরে গেলেও বিশ্বকাপের আয়োজক বাংলাদেশই। 

১২০ রানের লক্ষ্য তাড়ায় দলীয় মাত্র ১২ রানেই প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। সাসকিয়া হরলিয়াকে (৮) ফিরিয়ে ফাহিমা খাতুন প্রথম আঘাতটা হানেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে স্কটল্যান্ড শিবিরে। একে একে ক্যাথরিন ব্রাইস (১১), এইলসা লিস্টার (৫), প্রিয়ানাজ চ্যাটার্জিদের (৫) ফিরিয়েছেন মারুফা-রিতুরা। 

ফলে এক প্রান্ত আগলে রাখলেও যোগ্য সঙ্গীর অভাবে দলের বিপদ কাটাতে পারেননি সারাহ ব্রাইস। তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই স্কটিশ ওপেনার। তার ভরসায় হয়তো জয়ের স্বপ্নও দেখছিল প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডের মেয়েরা। শেষ পর্যন্ত সারাহ অপরাজিত ছিলেন ৪৯ রানে। ৫২ বলের ইনিংসে একটি চারের বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। এ ছাড়া বলার মতো রান পাননি আর কোনো ব্যাটারই।

ম্যাচে এক উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেট পূর্ণ করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এছাড়া দেশের পঞ্চম বোলার হিসেবে ৫০ উইকেট পূর্ণ করেন ফাহিমাও। তবে চার ওভারে ১৫ রানে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা রিতু মনি।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। দুই ওপেনার সাথী রানী ও মুরশিদা খাতুন উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৬ রান। পঞ্চম ওভারে ব্রেইসের বলে তুলে মারতে গিয়ে ফ্রেসারের হাতে ধরা পড়েন মুরশিদা। আউটের আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ১২ রান। মুরশিদার বিদায়ের পর সোবহানা মোস্তারিকে নিয়ে দারুণ জুটি গড়েন সাথী। এই দুইজনের সাবলীল ব্যাটিংয়ে লড়াকু স্কোরের ভিত পায় বাংলাদেশ। 

দলীয় ৬৮ রানের মাথায় ফ্রেসারের বলে হোরলেই এর হাতে ক্যাচ তুলে ফেরেন সাথী। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩২ বলে ২৯ রান। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে খুব বেশিদূর যেতে পারেননি সোবহানা। দলীয় ৮৬ রানের মাথায় বেলের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার করেন ৩৮ বলে ৩৬ রান। 

এরপর স্বর্ণা আক্তার ও রিতু মনি পারেননি সময়ের দাবি মেটাতে। একটি বাউন্ডারি ছাড়া দ্রুততায় রান তুলতে পারেননি নিগারও (১৮ বলে ১৮)। শেষ ওভারের প্রথম বলে জীবন পেয়ে আউট হয়ে যান তিনি পঞ্চম বলে। শেষ দিকে স্কুপ শটে ফাহিমা খাতুনের দুটি বাউন্ডারিতে ১২০ রানের কাছে যেতে পারে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১১৯/৭ (সাথি ২৯, মুর্শিদা ১২, সোবহানা ৩৬, তাহ ০, নিগার ১৮, স্বর্ণা ৫, রিতু ৫, ফাহিমা ১০*, রাবেয়া ১*; স্ল্যাটার ২-০-১৩-০, ক্যাথরিন ব্রাইস ৪-০-২৩-১, বেল ৪-০-২৩-১, আবতাহা ৪-০-২৪-০, ফ্রেজার ৪-০-২৩-১, হর্লি ২-০-১৩-৩)।
স্কটল্যান্ড: ২০ ওভারে ১০৩/৭ (হর্লি ৮, সারাহ ব্রাইস ৪৯*, ক্যাথরিন ব্রাইস ১১, লিস্টার ১১, প্রিয়ানাজ ৫, কার্টার ২, জ্যাক-ব্রাউন ৯, ফ্রেজার ২, আবতাহা ২*; মারুফা ৩-০-১৭-১, নাহিদা ৪-০-১৯-১, ফাহিমা ৪-০-২১-১, রাবেয়া ৪-০-২০-১, রিতু মনি ৪-০-১৫-২, স্বর্ণা ১-০-১০-০)।
ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: রিতু মনি।

১২০ রানের লক্ষ্য বাংলাদেশের

বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা শুরুটা ভালই করেছিলেন। কিন্তু মিডল অর্ডারের ব্যাটাররা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। যে কারণে সংগ্রহটাও খুব একটা বড় হয়নি টাইগ্রেসদের। স্কটল্যান্ডের মেয়েদের ১২০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৯ রান তোলে বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান করেন ওয়ান ডাউনে নামা ব্যাটার সোবহানা মোস্তারি।

আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সাথী রানী ও মুরশিদা খাতুন মিলে ভালো শুরু করেন। তারা দুজনে উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৬ রান। পঞ্চম ওভারে ব্রেইসের বলে তুলে মারতে গিয়ে ফ্রেসারের হাতে ধরা পড়েন মুরশিদা। আউটের আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ১২ রান। মুরশিদার বিদায়ের পর সোবহানা মোস্তারিকে নিয়ে দারুণ জুটি গড়েন সাথী। এই দুইজনের সাবলীল ব্যাটিংয়ে লড়াকু স্কোরের ভিত পায় বাংলাদেশ। 

দলীয় ৬৮ রানের মাথায় ফ্রেসারের বলে হোরলেই এর হাতে ক্যাচ তুলে ফেরেন সাথী। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩২ বলে ২৯ রান। এরপর অধিনায়ক জ্যোতিকে নিয়ে খুব বেশিদূর যেতে পারেননি সোবহানা। দলীয় ৮৬ রানের মাথায় বেলের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার করেন ৩৮ বলে ৩৬ রান। এরপর বাকি ব্যাটাররা মিলে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য এনে দেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১১৯/৭ (সোবহানা মোস্তারি ৩৬, সাথী রানী ২৯, নিগার সুলতানা জ্যোতি ১৮; সাস্কিয়া হর্লি ৩/১৩)। 

ভালো শুরু বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগ্রেসদের সংগ্রহ ১২ ওভারে ৬৮ রান। উইকেট পড়েছে দুইটি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শুরু হয় ম্যাচটি। এদিন টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লাল-সবুজ দলের হয়ে ওপেনিংয়ে নামেন সাথী রানী ও মুর্শিদা খাতুন। স্কটিশ  বোলারদের সামলে বেশ গোছালো শুরু করেন দুজন। যদিও দলীয় ২৬ রানে ক্যাথরিন ব্রাইসের বলে কট আউট হয়ে সাজঘরমুখো হন মুর্শিদা।  ১৪ বল মোকাবিলা করে ১২ রান করেন বাংলাদেশি এই ব্যাটার। 

মুর্শিদা ফিরে যাওয়ার পর সাথীর সঙ্গী হোন সুবহানা মুস্তারি। দুজন মিলে ফের প্রতিরোধের চেষ্টা করেন। তাদের জুটি দলীয় সংগ্রহ ৫০ অতিক্রম করে। ১০ ওভারে বাংলাদেশ যখন চা বিরতিতে যায় তখন সংগ্রহ ছিল ৬৮ রান। ২৯ রান নিয়ে বাইশগজে ছিলেন সাথী এবং মুস্তারির রান ছিল ২৬। বিরতি থেকে ফিরে কট আউট হন সাথী। এই মুহূর্তে মোস্তারির (২৬) সঙ্গী হয়েছেন তাজ নেহার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ একাদশে চমক এই তাজ নেহার। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া টপ অর্ডার এই ব্যাটারের অভিষেক হয়েছে আজ। 

বাংলাদেশ একাদশ: সাথী রানী, মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

স্কটল্যান্ড একাদশ: সাসকিয়া হারলে, সারাহ ব্রাইস (উইকেটরক্ষক), ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লরনা জ্যাক-ব্রাউন, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্লেটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা