প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১১:৪৯ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১১:৫৭ এএম
মেসির জোড়া গোল, ইতিহাসে দ্বিতীয় ট্রফি জিতল মিয়ামি
লিওনেল মেসির জোড়া গোল। প্রতিপক্ষের জালে বল জড়ালেন লুইস সুয়ারেজও। সাবেক দুই বার্সেলোনা তারকার ম্যাজিকে কলম্বাসকে হারিয়ে সাপোর্টার্স শিল্ড ট্রফি জিতে নিল ইন্টার মিয়ামি। গত বছরের লিগস কাপের পর এবার নিজেদের ইতিহাসের দ্বিতীয় ট্রফি পেল দ্য হেরনস ভাইস সিটি। মেজর লিগ সকার সাপোর্টার্স শিল্ড জিতল ডেভিড বেকহ্যামের ক্লাব। মেসি জিতলেন ক্যারিয়ারের ৪৬তম ট্রফি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কলম্বাসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি। এদিন ওহিয়োর লোয়ার ডট কম ফিল্ডে কার্যত সমানে সমানে দ্বৈরথ চলেছে। যদিও প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। ৪৪ মিনিটে প্রথম গোল করেন মেসি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুরন্ত ফ্রি-কিকে দলকে ফের এগিয়ে দেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। তার বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটের ঠিকানা খুঁজে পাননি কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক স্কালটে।
দ্বিতীয়ার্ধ শুরুর ১ মিনিটের মধ্যেই ব্যবধান কমান কলম্বাসের দিয়েগো রোসি। যদিও তার মিনিট তিনেক পরই মিয়ামিকে ফের এগিয়ে দেন লুইস সুয়ারেজ। মিয়ামি মিডফিল্ডারের ক্রস ধরতে গিয়ে ফস্কান প্যাট্রিক। বেরিয়ে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন সুয়ারেজ। ৬১ মিনিটে স্পটকিক থেকে কলম্বাস ব্যবধান কমালেও লাভ হয়নি।