× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানপুরে সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ২০:৩০ পিএম

কানপুরে সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত সাকিব

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। ঘরের মাঠের দুই ম্যাচের সেই সিরিজ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। যদিও হত্যা মামলার আসামি হওয়ায় দেশের মাটিতে তিনি শেষ টেস্ট খেলতে পারবেন কি না, সে শঙ্কাও আছে। ফলে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টই আপাতত হয়ে রইল টাইগার অলরাউন্ডারের সম্ভাব্য শেষ ম্যাচ।

কানপুরে শেষ টেস্টে বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাকিব। বাংলাদেশও বৃষ্টির কবলে পড়া ম্যাচ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। সাকিবের সম্ভাব্য শেষটা তাই হলো হারের তিক্ততায়। খেলা শেষে গ্রিন পার্কে সাকিবকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকরা ম্যাচ শেষে তাকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বিদায়ি শুভেচ্ছা জানান।

বাংলাদেশি সাংবাদিকদের সংবর্ধনার পাশাপাশি ভারতের কিংবদন্তি বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেয়েছেন সাকিব। নিজের ব্যবহৃত কোম্পানি এমআরএফের একটি ব্যাট টাইগার অলরাউন্ডারের হাতে তুলে দেন তিনি। বিদায়ি উপহার দেওয়ার সময় সাকিবকে জড়িয়ে ধরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

বিদায়ি টেস্টে সাকিব নিয়েছেন চার উইকেট। যার সবগুলোই প্রথম ইনিংসে। তবে ব্যাট হাতে হতাশই করেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে করেন ৯ রান। দ্বিতীয় ইনিংসে খুলতে পারেননি রানের খাতাই। দেশের মাটিতে খেলে সাকিব অবসর নিতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা