× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানপুর টেস্ট

লজ্জার হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১০:৩৩ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১৪:৫১ পিএম

ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছবি : আ. ই. আলীম, কানপুর থেকে

ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছবি : আ. ই. আলীম, কানপুর থেকে

পঞ্চম দিনের প্রথম সেশনেই ম্যাচের ফল নির্ধারণ হয়ে গিয়েছিল। বাংলাদেশ ১৪৬ রানে অলআউট হওয়ার পর ভারতের জয় পাওয়াটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। দুই সেশন বাকি থাকায় ৯৫ রানের টার্গেট টাইগার বোলাররা কতদূর টেনে নিয়ে যেতে পারেন সেটাই দেখার ছিল। মিরাজ-তাইজুলরা ৩ উইকেট তুলে নিলেও আগ্রাসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৭.২ ওভারেই হেসেখেলে জয় তুলে নিয়েছে ভারত৷ কানপুর টেস্টে ৭ উইকেটের জয়ে দুই ম্যাচ সিরিজেও সফরকারীদের হোয়াইটওশাল করল রোহিত শর্মার দল। চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছিল স্বাগতিকরা। 

মিরাজের জোড়া শিকার

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এরপর তিনে নামা শুভমান গিললেও এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট করেছেন এই স্পিনার। কিন্তু ৯৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারেই ৬৪ রান তুলে ফেলেছে ভারত। যশষ্মী জয়সোয়াল ৩৭ ও বিরাট কোহলি ১৩ রানে ব্যাট করছেন। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে তাদের দরকার আর মাত্র ৩১ রান, হাতে আছে ৮ উইকেট। 

১৪৬ রানেই অলআউট বাংলাদেশ

দশম উইকেট জুটিতে খালেদ আহমেদকে নিয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন মুশফিকুর রহিম। তবে তাতে খুব একটা লাভ হয়নি বাংলাদেশের। পঞ্চম দিনের প্রথম সেশনের শেষ বলে বড় শট খেলতে গিয়ে যশপ্রীত বুমরাহর বলে বোল্ড আউট হয়েছেন মুশফিক। তাতে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিততে ভারতের প্রয়োজন ৯৫ রান। 

২ উইকেটে ২৬ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু স্কোরবোর্ডে আর ১০ রান যোগ করতেই সাজঘরে ফিরে যান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। দিনের তৃতীয় ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে বসেন তিনি। বিদায়ের আগে বাঁহাতি এই ব্যাটার করেন ৮ বলে মাত্র ২ রান। 

মুমিনুলের উইকেট হারালেও প্রথম ঘণ্টা ছিল বাংলাদেশের। ভারতের ৫২ রানের লিড টপকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত৷ দুজনের ৫৫ রানের জুটিতে ম্যাচ বাঁচানোর আশাও জেগেছিল। কিন্তু এরপরেই ছন্দপতন। ৯১ থেকে ৭ রান তুলতেই আরও ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। 

এক রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে বসে বাংলাদেশের ব্যাটাররা। ২৮তম ওভারে জাদেজার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ফেরেন ১৯ রানে। এরপর আকাশ দীপের বলে অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে জয়সোয়ালের হাতে ক্যাচ দেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাকানো টাইগার ওপেনার সাদমান৷ 

এক ওভার পর লিটনকেও সাজঘরে ফেরান জাদেজা। তার অফ স্টাম্পের বাইরের টার্ন অ্যান্ড বাউন্সের বল লিটনের গ্লাভসে লেগে বল যায় উইকেটকিপার পান্তের হাতে। ১ রান করেই ফিরেছেন লিটন। এরপর জাদেজার বলে তাঁর হাতেই সহজ ক্যাচ তুলে শূন্যহাতেই প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব।

এরপর বাকি কাজটা সারেন বুমরাহ। তাকে দ্বিতীয় ইনিংসে প্রথম উপহার দিয়ে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। গুড লেংথ বলটিতে মিরাজের ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার ঋষভ পান্তের গ্লাভসে। আউট হওয়ার আগে ১৭ বলে ৯ রান করেন তিনি। এরপর তাইজুল ইসলাম শূন্যহাতে সাজঘরে ফিরলেও ভারতকে অপেক্ষায় রেখেছিলন অভিজ্ঞ মুশফিকুর রহিম৷ কিন্তু প্রথম সেশনের বিরতির আগে শেষ বলে ব্যক্তিগত ৩৭ রানে বিদায় নেন মিস্টার ডিপেন্ডেবল। 

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২য় ইনিংস: ১৪৬/১০ (সাদমান ৫০, মুশফিক ৩৭, শান্ত ১৯; বুমরাহ ৩/১৬, জাদেজা ৩/৩৪, অশ্বিন ৩/৫০)।

মিরাজের বিদায়ে আরও বিপদে বাংলাদেশ

যশপ্রীত বুমরাকে দ্বিতীয় ইনিংসে প্রথম উপহার দিয়ে বিদায় নিলেন মেহেদী হাসান মিরাজ। গুড লেংথ বলটিতে মিরাজের ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার ঋষভ পান্তের গ্লাভসে। ৮ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের রান তখন ১১৮। ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে মাত্র ৬৫ রানে। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম৷ তার সাথে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম। 

জাদেজার ঘূর্ণিতে এলোমেলো বাংলাদেশ 

মুমিনুল হকের উইকেট হারালেও প্রথম ঘণ্টা ছিল বাংলাদেশের। ভারতের ৫২ রানের লিড টপকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত৷ কিন্তু এরপরেই ছন্দপতন। রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ ৭ উইকেটে ৯৫ রান৷ বাংলাদেশ এগিয়ে আছে ৪৩ রানে। মুশফিক ১ ও মিরাজ ০ রানে ব্যাট করছেন।

৯১ রানে চতুর্থ উইকেট হারানো বাংলাদেশ ৯৪ রানের মধ্যেই হারিয়ে বসে আরও ৩ উইকেট। একে একে আউট হলেন নাজমুল, সাদমান, লিটন ও সাকিব। সাদমান ছাড়া বাকি তিনজনই ফিরেছেন জাদেজার বলে। সর্বশেষ জাদেজার বলে তাঁর হাতেই সহজ ক্যাচ তুলেছেন সাকিব। 

২৮তম ওভারে জাদেজার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন শান্ত। এতে সাদমানের ৫৫ রানের জুটিও ভেঙে যায়। বাংলাদেশ অধিনায়ক ফেরেন ১৯ রানে। এরপর আকাশ দীপের বলে অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে জয়সোয়ালের হাতে ক্যাচ দেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাকানো টাইগার ওপেনার সাদমান৷ 

রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড শান্ত; ছবি: আ. ই. আলীম, কানপুর থেকে

এক ওভার পর লিটনকেও সাজঘরে ফেরান জাদেজা। অফ স্টাম্পের বাইরের টার্ন অ্যান্ড বাউন্সের বল লিটনের গ্লাভসে লেগে বল যায় উইকেটকিপার পান্তের হাতে। ১ রান করেই ফিরেছেন লিটন। এরপর জাদেজার বলে তাঁর হাতেই সহজ ক্যাচ তুলে শূন্যহাতেই প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব।

বাংলাদেশের লিড

টেস্ট ক্রিকেটে পঞ্চম দিনে রান করাটা কঠিন। তবে কানপুরের এ উইকেটে রান করাটা অসম্ভব নয়। দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারালেও বাংলাদেশও ইতিবাচক ক্রিকেট খেলছে। ফলে ভারতের ৫২ রানের লিড টপকে বাংলাদেশ এগিয়ে এখন ৩৮ রানে। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৯ রান। সাদমান ইসলাম ৪৭ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রানে ব্যাট করছেন।

সাদমান-শান্তর পঞ্চাশোর্ধ রানের জুটিতে আশা দেখাচ্ছে; ছবি: আ. ই. আলীম, কানপুর থেকে

সুইপ খেলতে গিয়ে অশ্বিনের শিকার মুমিনুল

পঞ্চম দিনের প্রথম শিকার মুমিনুল হক। ছবি : আ. ই. আলীম, কানপুর থেকে

প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান মুমিনুল হক। বাঁ হাতি এ ব্যাটারের থেকে দ্বিতীয় ইনিংসেও লম্বা ইনিংসের আশা ছিল। কিন্তু কানপুর টেস্টের পঞ্চম দিনের তৃতীয় ওভারেই সাজঘরের পথ ধরলেন মুমিনুল। অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে বসেন তিনি। ফলে দিনের শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

দিনের প্রথম ওভারে লেগ স্লিপ রাখেননি রোহিত শর্মা। পরিকল্পনার পরবির্তন করে মুমিনুলের জন্য অশ্বিনের করা দ্বিতীয় ওভারে রাখেন লেগ স্লিপ। পছন্দের সেই সুইপ খেলতে গিয়ে মুমিনুল ধরা পড়লেন সেখানেই। দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল। ৩৬ রানের মাথায় দিনের প্রথম ও ইনিংসের তৃতীয় উইকেট হারিয়েছে সফরকারীরা। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্য প্রান্তে ১৫ রানে ব্যাট করছেন ওপেনার সাদমান ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা