× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানপুর টেস্ট

ঝুঁকি নেবে না বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৪ পিএম

ম্যাচ বাঁচাতে পঞ্চম দিনে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ; ছবি: আ. ই. আলীম, কানপুর থেকে

ম্যাচ বাঁচাতে পঞ্চম দিনে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ; ছবি: আ. ই. আলীম, কানপুর থেকে

বেরসিক আবহাওয়ার হিসেব বাদ দিলে কানপুর টেস্ট মাঠে গড়িয়েছে মোটে দেড় দিন। খেলা হয়েছে পাঁচটির মতো সেশন। তাতেই দুটি ইনিংস শেষ। একদিনেই উইকেট পরেছে ১৮টি। তবে রান হয়েছে সাড়ে পাচঁশরও বেশি। ড্র ভেবে নেওয়া টেস্টেও তাই ফলের অপেক্ষা। ভারত যেখানে সাদা পোশাকের ম্যাচটি টি-টোয়েন্টি স্টাইলে খেলে জিততে চাইছে, বাংলাদেশের ভাবনায় সেখানে শুধু সময়ক্ষেপণ। আগামীকাল টেস্টের শেষ দিনে কয়েকটি ঘণ্টা কাটিয়ে দিতে চায় টাইগাররা। আজ সোমবারের খেলা শেষে মেহেদি হাসান মিরাজ শুনিয়েছেন দলের পরিকল্পনা, ঝুঁকি নিয়ে খেলে দ্রুত উইকেট হারাতে চান না তারা।

কানপুরে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬। ভারতের প্রথম ইনিংস থেকে তারা পিছিয়ে ২৬ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ রান করে। খুনে মেজাজে ব্যাটিং করে ভারত মাত্র ৩৪.৪ ওভারে করে ২৮৫ রান। শেষ দিনেও অমন ব্যাটিংয়ে পরিকল্পনা রেখেছে রোহিতরা। তবে সেই পথে হাটবেন না মিরাজরা।

গতকাল চতুর্থ দিনের খেলা শেষে মিরাজ জানিয়েছেন, ভারতের মতো খুনে ব্যাটিংয়ের পরিকল্পনা করবে না বাংলাদেশ। তবে ম্যাচ জেতার লক্ষ্যেই খেলবে। মিরাজের ভাষ্য, ‘আমাদের জন্য যে জিনিসটা জেতার চিন্তা না করে নিজেদের নিরাপদ রাখাটা গুরত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো যে আমাদের ব্যাটাররা যারা আছে কালকের দিনটা যেন আমরা লম্বা সময় ব্যাটিং করতে পারি। একটা সিচুয়েশন যখন ঘটে যাবে তখন আমরা জেতার জন্য খেলবো।’

বাংলাদেশ এখন ভাবছে শেষ দিনে কিভাবে বড় জুটি গড়ে লম্বা সময় ব্যাটিং করা যায়। বেশি সময় ক্রিজে থাকা যায়।  ঝুঁকি নিয়ে খেলে দ্রুত উইকেট হারাতে চায় না শান্তরা। চেন্নাইয়ে টেস্ট হেরে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ এখন নিরাপদে থাকার চিন্তা নিয়ে খেলবে। আজ টেস্টের শেষ দিনে ৭ রানে শুরু করবেন সাদমান। তাকে সঙ্গ দেবেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল। মিরাজ বলেছেন সময় কাটানো ব্যতিত বাড়তি কিছু ভাবছেন না তারা, ‘দেখেন জেতার জন্য খেলতে গেলে আরও সময় দরকার। একদিন সময় আছে। এখন আমরা ওদেরকে ব্যাটিং করে একটা লক্ষ্য দেব, তারপর ওদের ১০ উইকেট নিতে হবে। এটা অনেক পরের ব্যাপার।’

কানপুর টেস্টকে প্রায় টি-টোয়েন্টি ম্যাচ বানিয়ে ভারত এখন দুর্দান্ত জয়ের আশা করছে। উল্টো চিন্তা মিরাজদের। তারা সেশন ধরে এগোতে চান, ‘এখন আমাদের জন্য সুযোগ আছে, ব্যাটাররা আছে, উইকেটটা ভালো আছে। আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে, আমাদের যারা আছে আমরা যদি উপর থেকে একটা ভালো জুটি গড়তে পারি, একটা সেশন যদি আমরা ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি, অবশ্যই আমাদের জন্য ইতিবাচক সাইন হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা