× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে মাশরাফির বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৬ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৫ পিএম

সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিয়ে মাশরাফির বিরুদ্ধে মামলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্ত্তুজার বিরুদ্ধে। এমন অভিযোগে ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সরওয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলা করেছেন।

এই মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। এ ছাড়াও সিলেট স্ট্রাইকার্সের সহমালিক হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা (অজ্ঞাত হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে), কে এম রাসেল, বাবলু ও অজ্ঞাতসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।

সরওয়ার চৌধুরীর দাবি, জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল তার মাথায় পিস্তল ঠেকিয়ে ছিলেন। এ সময় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির ওই কর্মকর্তা কোনো কিছু জিজ্ঞেস না করেই স্বাক্ষর নিতে শুরু করেন। এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল বলেও মামলার এজহারে উল্লেখ করেছেন।

এর আগে গত ৫ আগস্ট দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফির বিরুদ্ধে নড়াইলে আরও একটি মামলা হয়েছিল। কোটাবিরোধী আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলি ছোড়া ও মারধরের অভিযোগে করা এ মামলায় মাশরাফি ছাড়াও তার বাবা গোলাম মর্ত্তুজা স্বপনসহ আওয়ামী লীগের ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা