× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫২ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪০ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজম্যান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড আতোয়া গ্রিজম্যান। দেশের জার্সিতে ১৩৭ ম্যাচ খেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা। ফরাসি ফরোয়ার্ড ২০১৮ বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেন। গ্রিজম্যানের অবসরের সংবাদটি ইতোমধ্যে প্রকাশ করেছে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আন্তর্জাতিক ফুটবলে সাত বছরের ক্যারিয়ার গ্রিজম্যানের। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিজম্যান লিখেছেন, ‘দারুণ এই অধ্যায়ে অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। এ পথচলায় সকলকে ধন্যবাদ। এখন বিদায় বলার সময়; আবার দেখা হবে।’

গ্রিজম্যান তার শেষ আন্তর্জাতিক টুর্নােমেন্ট খেলেছেন গেল সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নেশনস লিগে। ফাইনালে যেখানে ইতালির কাছে ৩-১ ব্যবধানে হারে তার দল। ওই ম্যাচের তিন দিন পর বেলজিয়ামের বিপক্ষে দেশের জার্সিতে শেষ ম্যাচটি খেলেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড। অবশ্য বেলিজিয়ামের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। ২-০ ব্যবধানে জেতা ম্যাচটিতে বদলি হিসেবে নামেন ৩৩ বছর বয়সি বিশ্বকাপজয়ী এই তারকা।

ফ্রান্সের অনূর্ধ্ব-১৯ দলে গ্রিজম্যান সুযোগ পান ২০১০ সালে। এরপর ফ্রান্সের সিনিয়র দলে সুযোগ হয় ২০১৪ সালে। ১৩৭ ম্যাচ খেলে যেখানে তিনি গোল করেছেন ৪৪টি। ২০০৯ সালে সিনিয়র ক্লাব ক্যারিয়ার শুরু করেন রিয়াল সোসিয়াদে। এরপর অ্যাটলেটিকো বার্সেলোনা ঘুরে ফের অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিকেই বেছে নেন গ্রিজম্যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা