× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামে ধরাশায়ী ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৪৮ এএম

ঘরের মাঠে বড় ব্যবধানে হার দেখেছে ইউনাইটেড, সব প্রতিযোগিতা মিলিয়ে চার বছর পর বৃত্ত ভেঙেছে হটস্পার্স— সংগৃহীত ছবি

ঘরের মাঠে বড় ব্যবধানে হার দেখেছে ইউনাইটেড, সব প্রতিযোগিতা মিলিয়ে চার বছর পর বৃত্ত ভেঙেছে হটস্পার্স— সংগৃহীত ছবি

ওল্ড ট্রাফোর্ডে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু ম্যাচের ফল যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে। শেষ চার বছর অন্তত এমনই দেখে আসছে টটেনহ্যাম হটস্পার। রবিবার রাতে অবশ্য এমন কিছুই ঘটেনি। ঘরের মাঠে ইউনাইটেড ধুঁকেছে, মান বাচাতে মরিয়া হয়েও হেরেছে। তাও ৩-০ ব্যবধানে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ বছর পর এখানে হারের শাপ ঘুচিয়েছে স্পার্সরা।

প্রিমিয়ার লিগের ম্যাচটিতে যেন শনির দশা ভর করে ইউনাইটেডের ওপর। বুঝে ওঠার আগেই গোল হজম। বিপদ বাড়ে প্রথমার্ধের শেষদিকে। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ লাল কার্ড দেখে৷ দশজনে নেমে আসা টেন হাগের দল পরের ৫০ মিনিটে গোল শোধের বদলে আরও দুই গোল খেয়ে বসে। 

লিগে টটেনহ্যাম তাতেই পায় টানা দ্বিতীয় জয়। ছয় রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে টটেনহ্যাম। তৃতীয় হারের পর ৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।

রেড ডেভিলদের ডেরায় ম্যাচের তৃতীয় মিনিটের মাথায় সফরকারীদের এগিয়ে দেন ব্রেনান জনসন। ২০ মিনিটে স্কোর দ্বিগুণ করার মোক্ষম সুযোগ হাতছাড়া করে টটেনহ্যাম। ৩৭ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করে ইউনাইটেডও। প্রথমার্ধ শেষের ৩ মিনিট আগে প্রতিপক্ষের জেমস ম্যাডিসনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ।

১০ জনের দল নিয়ে পরবর্তিতে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি ম্যানইউ। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে দলটি। কুলুসেভস্কি স্পার্সদের এগিয়ে দেন ২-০ গোলে। পরের ৩০ মিনিটে আরও কয়েকটি সুযোগ তৈরি করে টটেনহ্যাম। তবে ওনানার নৈপুণ্যে এবং ভাগ্যের কারণে বেঁচে যায় ম্যানইউ। কিন্তু ৭৮ মিনিটে আর ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। সোলাঙ্কি ঠুকে দেন স্বাগতিকেদের হারের শেষ পেরেক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা