× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

‘ফ্যাসিস্ট সরকারের এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৬ পিএম

খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা— সংগৃহীত ছবি

খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা— সংগৃহীত ছবি

শর্ত দিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলবেন। যদি না হয় তবে কানপুর টেস্টই ইতি টানবেন। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সাকিবের অমন চাওয়ার পর বনেছে আলোচনার খোরাক। সরকারের কোর্টে বল ঠেলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তার ব্যাপারে বোর্ডের কিছু করার নেই। সাবেক-বর্তমান হয়ে সমর্থকদের মাঝেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। তবে সাকিবকে নিরাপত্তা দেওয়া অবান্তর মনে করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’ একইদিনে শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে সাকিবকে নিজের অবস্থান পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

সাকিব চাচ্ছেন দেশের মাটিতে খেলে অবসর নিতে। একই সাথে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরার নিশ্চতায়ও চেয়েছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে বাংলাদেশে তার নিরাপত্তার প্রশ্নও উঠেছে। সাকিব বলেছিলেন, দেশে ফিরতে তার বাধা নেই। আগস্টে সরকার পতনের পর সাকিবের নামে হত্যা মামালা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী হওয়ায় নিরাপত্তা ঝুকিও আছে। ক্রীড়া উপদেষ্টা নিজেকে উদাহরণ টেনে অবশ্য যুক্তি দেখিয়েছেন, দুটি পরিচয়ের কারণে সাকিবের নিরাপত্তার বিষয়টি কঠিন।

তবে অবসর ইস্যুতে শর্ত জুড়ে দেওয়া সাকিবকে রবিবার উপায় বাতলে দিয়েছেন আসিফ মাহমুদ, ‘আমার মনে হয়, সাকিবের নিজের জায়গা পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক জায়গা থেকে তার যে রাজনৈতিক অবস্থান, তা নিয়ে কথা বলা প্রয়োজন। ইতিমধ্যে মাশরাফি বিন মুর্তজা কথা বলেছেন।’ তারআগে ক্রীড়া উপদেষ্টা মনে করিয়ে দিয়েছেন, খেলোয়াড় সাকিবকে নিরাপত্তা দিতে পারলেও তাদের পক্ষে রাজনৈতিক সাকিবকে তা দেওয়া প্রায় অসম্ভব।


নিজেকে উদারণ টেনে যুক্তি দিয়েছেন আসিফ মাহমুদ, ‘তার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে…! মনে করুন, আমার নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল এবং একজন গানম্যান থাকেন। আমার উপরে যদি দেশের ১৬ কোটি জনগণের ক্ষোভ থাকে, তাহলে তারা আমাকে কী নিরাপত্তা দেবেন? জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, তাহলে সেটা আমাকে হ্রাস করতে হবে আমার কথা দিয়ে।’

সাকিব অবশ্য ক্ষমা চাওয়া বা নিজের রাজনৈতিক অবস্থান পরিস্কার করেননি। ‍মামলার ব্যাপারে অবশ্য আত্মপক্ষ সমর্থণ করেছিলেন। কানপুরে বৃষ্টির দাপটে থেমে থাকা টেস্টে এখনও আলোচনায় সাকিব। পরিস্থিতি বিবেচনায় এই টেস্টেই হয়ত সাকিবের খেলা শেষ টেস্ট হতে যাচ্ছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা