× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাব বিশ্বকাপের দিনক্ষণ জানাল ফিফা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৭ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম

ক্লাব বিশ্বকাপের দিনক্ষণ জানাল ফিফা

২০২৫ সালে ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথমবার মতো ৩২টি দল অংশগ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টের আগামী বছরের ১৫ জুন শুরু হয়ে ১৩ জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের গ্লোবাল মিউজিক ফেস্টিভালে যোগ দিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই তথ্য জানান।

১৩ জুলাই আলোচিত এই টুর্নামেন্টের ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২০২৬ বিশ্বকাপের ম্যাচও হওয়ার কথা রয়েছে। ক্লাব বিশ্বকাপের খেলাগুলো নিউ জার্সি ছাড়াও হবে—মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, জিওডিস পার্ক, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, অডি ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়ামে।

ফিফা ক্লাব পর্যায়ের বিশ্বকাপ প্রথম চালু করে ২০০০ সালে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত এর আকার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল। যদিও ক্লাব বিশ্বকাপের সূচি এখনও প্রকাশ করা হয়নি। আগামী ডিসেম্বরে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। ৩২টি দলের মধ্যে এখন পর্যন্ত ৩০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

এর মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের। ৮ গ্রুপে ভাগ হয়ে হবে এই বিশ্বকাপ, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে নকআউট পর্বে। 

আসন্ন ক্লাব বিশ্বকাপে ইউরোপের দলগুলোর মধ্যে থাকছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো দল। দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হিসেবে আছে আর্জেন্টিনার রিভার প্লেট, বোকা জুনিয়র্স, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো। আগেই সিদ্ধান্ত হয়েছে, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ আসরে জায়গা নিশ্চিত হয়ে গেছে।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং ২০২৫ সালে ক্লাব ফুটবল নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে সেরা ও বৈশ্বিক রোমাঞ্চকর প্রতিযোগিতার আসর বসবে। ৩২ ক্লাবের অংশগ্রহণে ১২টি অসাধারণ মাঠে অনুষ্ঠিত হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ। আফ্রিকা, এশিয়া, মধ্য ও উত্তর আমেরিকা এবং ওশেনিয়া মহাদেশের সেরা ক্লাবগুলো অংশগ্রহণ করবে। যেখানে তাদের সঙ্গে সম্মীলন ঘটবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার পাওয়ারহাউজ দেশগুলোর।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা