× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

ফাইনালে উঠেও যে কারণে খুশি নন কোচ সাইফুল বারী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫১ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৯ এএম

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ সাইফুল বারী টিটু। ছবি: বাফুফে

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ সাইফুল বারী টিটু। ছবি: বাফুফে

জোড়া গোলে পিছিয়ে পড়ার পরও দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। প্রত্যাবর্তনের গল্প লিখে টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্দন্ত থ্রিলার জয়ের পরও কোচ চান খেলায় আরও উন্নতি। ফাইনাল জিততে হলে কিংবা শিরোপা পেতে হলে ভুলে মাত্রা কমিয়ে আনার তাগিদও দিয়েছেন খেলোয়াড়দের। 

শনিবার থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ম্যাচের নির্ধারিত সময়ে স্কোর ছিল ২-২। সেটিই মানতে পারছেন না দলের কোনে সাইফুল বারী টিটু। এতদূর খেলাটা আসাতেই যেন কিছুটা বিরক্ত অভিজ্ঞ এই কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার মনে হয় যে আমরা… শূটআউটে জিতেছি। কিন্তু ওই পর্যন্ত যাওয়াটা বেশ নাটকীয় ছিল। আমরা ম্যাচটা খুব ভালো শুরু করেছিলাম, আমার দৃষ্টিতে। কিন্তু ওই যে আমরা সুযোগগুলো যদি আমরা না নিতে পারি, এমনকি দ্বিতীয়ার্ধেও যদি ওয়ান বাই ওয়ান সুযোগ নিতে না পারি, যখন গোল দরকার। এই ধরনের আন্তর্জাতিক খেলায় এই ধরনের ম্যাচে কতগুলি সুযোগ পাবেন, তো এই সুযোগগুলি কাজে লাগাতে পারিনি বলেই ম্যাচটা এই পর্যন্ত গিয়েছে এবং কিছুটা ভাগ্য নিয়েও আমাদের জিততে হয়েছে। কিন্তু এই সব জায়গায় আমরা উন্নতি না করতে পারলে শিরোপা পাওয়া কঠিন হবে।’

ম্যাচের অন্তিম সময়ে প্রধান গোলরক্ষক নাঈমকে তুলে আলিফ রহমান ইমতিয়াজকে নামান কোচ সাইফুল বারী। তার ওই বদলিটা কাজে দিয়েছে। বদলি গোলরক্ষকই জিতিয়েছেন বাংলাদেশ। তবে এখানে নিজের কোনো কৃতিত্ব দেখেন না এই কোচ,  ‘এই খেলোয়াড়দের নিয়ে আমি তো এক মাসের বেশি সময় পাইনি। গোলকিপার কখন কি ভালো করবে সেটা খুব আমি হয়ত জানি না। খেলোয়াড় ও সহকারি কোচেরা বলেছে, তাই আমি ওকে বদলি হিসেবে নামাই। আর সেটি ক্লিক করেছে। এখানে আমার কোনো কৃতিত্ব নেই।’

বাংলাদেশের দ্বিতীয় গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। মানিক ও আকাশ নামার পর খেলায় গতি পায় বাংলাদেশ। লেফট উইংয়ে জয় নামার পর ম্যাচের গতিপথ বদলে গিয়েছে বলে মনে করেন কোচ সাইফুল বারী, ‘রিফাত একটু স্লো, মানিক অনেক ফাস্ট। কিন্তু ও ফিজিক্যালি একটু.. যে কারণে ওকে শুরুর একাদশে রাখি নাই। মিডফিল্ডে আমরা খুব কাছাকাছি ছিলাম। মানিক আর আকাশ নামার পর বিশেষ করে জয় নামার পর গোলের সুযোগ হয়েছে অনেক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা