× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট, বিয়ে, অতঃপর টেস্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৯ এএম

ওলি স্টোন

ওলি স্টোন

জাতীয় দলে ডাক পেলে কে না খুশি হয়। কিন্তু দেশের জার্সি গায়ে তোলাটা অনেক সময় খুশি কারণ না হয়ে, ঝঞ্ঝাট হয়েও দেখা দিতে পারে। ওলি স্টোনের দিকে ব্যাপারটা আর অসম্ভব মনে হবে না। কারণটা এবার খোলাসা করা যাক। দিন তারিখ পাকা করে ফেলেছেন বিয়ে করবেন বলে। তার জন্য চলছিল সব রকমের প্রস্তুতি। কিন্তু ঠিক তখনই ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা পেয়ে যান ওলি স্টোন। তা আবার যেতে হবে পাঁচ হাজার মাইল দূরে পাকিস্তান সফরে। তবে তার বিয়েটা হবে ইংল্যান্ড। দুটো একসঙ্গে হওয়ায় মহা ঝামেলায় পড়ে গেছেন এ ইংলিশ ক্রিকেটার। কোনোটাই বাদ দিতে চান না। নেই পেছানোর সুযোগও।

এ কারণে বড় এক ‘চ্যালেঞ্জ’ই নিয়ে ফেলেছেন ওলি স্টোন। ইংল্যান্ডের এ পেসার পাকিস্তান সফরেও খেলবেন। আবার বিয়েও করবেন। একটি টেস্ট খেলা শেষে দেশের উদ্দেশে উড়াল দেবেন। পূর্ব সূচিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফের পাকিস্তানে ফিরবেন।

৩০ বছর বয়সি স্টোন খেলা ও বিয়ে দুটোই করতে যাচ্ছেন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। বাগদত্তা জেসের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ১২ অক্টোবর। ইস্ট অব ইংল্যান্ডের নরফোকে বিয়ের সব প্রস্তুতিই নেওয়া প্রায় শেষ। এই ব্যস্ততার মাঝে স্টোন যাবেন পাকিস্তানে। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। মুলতানে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ৭ অক্টোবর। ম্যাচটি শেষ হবে ১১ অক্টোবর। মাঠের লড়াই শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরই পাঁচ হাজার মাইল দূরে ইংল্যান্ডে বিয়ে পিঁড়িতে বসবেন স্টোন। বিয়ের অনুষ্ঠান শেষ করে টেস্ট খেলতে পাকিস্তানে যাবেন তিনি।

বিবিসি স্পোর্টসকে উভয়কূল রক্ষার প্রচেষ্টার ফলে মুখোমুখি পরিস্থিতিকে স্টোন দেখছেন, ‘কিছুটা পাগলাটে। তবে দারুণ সমস্যাও’ হিসেবে। স্টোন তার দীর্ঘদিনের প্রেমিকা জেসকে বিয়ের প্রস্তাব দেন ২০২৩ সালের গ্রীষ্মে। তখন ইংল্যান্ড দল নিয়ে তার কোনো ভাবনা ছিল না। তখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলেছেন, যার সর্বশেষটি ২০২১ সালে।

মুলতানে স্টোনকে খেলতেই হবে এমন নয়। পাকিস্তান সফরের ইংল্যান্ড দলে পেসার রয়েছেন ছয়জন। তাদের মধ্যে ক্রিস ওকসও আছেন, যিনি স্টোনের বিয়েতে অন্যতম অতিথি। স্টোন সিদ্ধান্ত নিয়েছেন, মুলতান টেস্টের একাদশে না থাকলেও পঞ্চম দিন পর্যন্ত দলের সঙ্গে থাকবেন, ‘ম্যাচ যদি পঞ্চম দিনের শেষ বল পর্যন্তও যায়, আমি দলের সঙ্গে থাকব। আমি নিশ্চিত, পরের দিন কিছুটা ব্যথা থাকবে, তবে সেটাও ভালোই। যখন ওকে প্রস্তাব দিয়েছিলাম, তখন থেকে এ রকম কিছুরই অপেক্ষা করছি আমি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা