× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার সেঞ্চুরি হাঁকিয়ে ডন ব্র্যাডম্যানের অভিজাত ক্লাবে মেন্ডিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৬ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৮ পিএম

সেঞ্চুরির পর কামিন্দু মেন্ডিস। ছবি : সংগৃহীত

সেঞ্চুরির পর কামিন্দু মেন্ডিস। ছবি : সংগৃহীত

গলে শুক্রবার রাচিন রবিন্দ্রের বলে ছক্কা হাঁকানোর পরই ইতিহাস হয়ে যায় শ্রীলঙ্কান তরুণ ব্যাটার কামিন্দু মেন্ডিসের। ওই ছক্কাতেই তিন অংকের ম্যাজিক ফিগারে পৌছান তিনি। আর তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের পাশে বসেছেন ২৫ বছর বয়সি ব্যাটার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১৮২ রানে। প্রথম ইনিংসে এদিন দলীয় সংগ্রহ ৬০০ পেরুতেই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। 

ইতিহাসের যৌথ দ্বিতীয় দ্রুততম ব্যাটার এবং ৭৫ বছরে সবচেয়ে দ্রুততম টেস্ট ক্রিকেটে এক হাজার রান করেছেন কামিন্দু। ল্যান্ডমার্কে পৌছাতে ১৩ ইনিংস সময় নিয়েছেন তিনি। দারুণ এই ল্যান্ডমার্কে পৌছাতে এর আগে ১৯৩০ সালে স্যার ডন ব্র্যাডম্যানের লেগেছিল সমান ১৩ ইনিংস। 

তবে টেস্টে দ্রুততম এক হাজার রানের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস এবং ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফের দখলে। উভয়েই তাদের ১২তম ইনিংসে নিজেদের হাজার রান তুলেছিলেন। সবমিলিয়ে দ্রুততম এক হাজার রানের মাইফলকে চতুর্থতম অবস্থানে কামিন্দু। সমান ইনিংসে তৃতীয়তে ডন ব্র্যাডম্যান।

উল্লেখযোগ্যভাবে টেস্টে দ্রুততম এক হাজার রান করা এশিয়ান ব্যাটারদের তালিকায় প্রথম কামিন্দু। এই রেকর্ডটি আগে ছিল ভারতের বিনোদ কাম্বলির দখলে। যিনি মাত্র ১৪ ইনিংস দারুণ এই ল্যান্ডমার্কে পৌঁছেছিলেন। এছাড়া কামিন্দু মেন্ডিস একুশ শতাব্দিতে অভিষেক হওয়া প্রথম ক্রিকেটার যিনি তার প্রথম আট টেস্টে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথম ৮ টেস্টের হিসেবে বাঁহাতি এই ব্যাটার ইতোমধ্যে যৌথভাবে সর্বাধিক ফিফটি করা ব্যাটারের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ভারতের সুনীল গাভাস্কারই একমাত্র ক্রিকেটার যিনি প্রথম ৮ টেস্টে নয়টি পঞ্চাশোর্ধ স্কোর করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা