× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যা মামলা-শেয়ার কারসাজির অভিযোগ নিয়ে সাকিব যা বললেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৮ এএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২ এএম

সাকিব আল হাসান---ছবি: আ. ই. আলীম, কানপুর থেকে

সাকিব আল হাসান---ছবি: আ. ই. আলীম, কানপুর থেকে

রাজনীতিতে নাম লেখান সাকিব আল হাসান। হন সংসদ সদস্যও। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে ক্যারিয়ারের সেই নতুন অধ্যায়ে ছেদ পড়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাককর্মী হত্যা মামলার আসামি হয়েছেন। এ নিয়ে সন্দেহ নেই চাপের মধ্যে রয়েছেন সাকিব। কিন্তু তারপরও মনোযোগটা খেলার মধ্যেই রেখেছেন লাল-সবুজের ক্রিকেটের এ বিজ্ঞাপন।

দেশের পাল্টে যাওয়া পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘পুরোপুরি ভিন্ন চিত্র। দেশে অনেক কিছু বদলে গেছে, যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমাদের নিয়ন্ত্রণে আছে কেমন খেলছি, কেমন প্রস্তুতি নিচ্ছি, পাকিস্তানে কেমন খেলছি। ভাগ্য ভালো ছিল, ভালো ফল করেছি, যেমন ফলাফল চেয়েছি।’

ক্যারিয়ারের এমন খারাপ সময়ে ক্রিকেটে কীভাবে মনোযোগ ধরে রেখেছেন? এ প্রসঙ্গে সাকিবের ভাষ্য, ‘কঠিন, খুবই কঠিন। আমি কীভাবে (ফোকাস) রাখছি, এটা আল্লাহই জানেন। আমিও জানি না আসলে (হাসি)। যেটা বললেন যে একটা মামলা হয়েছে, আসলে সবারই অধিকার আছে। কিন্তু আপনারা সবাই জানেন, এটা কেমন ধরনের মামলা ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম। আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। সুতরাং এ বিষয়টা নিয়ে খুব বেশি বলতে চাই না।’

শুধু হত্যা মামলাই নয়। ঝামেলা যেন কিছুতেই সাকিবের পিছু ছাড়ছে না। যোগ হচ্ছে নিত্যনতুন ঝঞ্ঝাট। এই তো দিন কয়েক আগে শেয়ার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে দেশের অন্যতম সেরা এ ক্রিকেটারকে। এ নিয়ে সাকিবের উত্তর, ‘আমার জীবনে আমি আসলে নিজে থেকে কখনও ট্রেড করিনি, কেউ যদি এটা বলে- এ ট্রেডিং নিয়ে কথাও বলেছি, প্রমাণ দিলে আমি খুশি হব। এসব আসলে এখন যে কেউ যে কারোর মতো করতে পারে। এ জিনিসগুলো যদি সুন্দর করে বলত, আমার জন্য মানসিকভাবে ভালো হতো। কারণ, মিথ্যা অভিযোগগুলো আমার মনে হয় না, ভালো কিছু করে দেশের জন্য বাইরের মানুষের কাছে। আমি যেহেতু ট্রেডই করিনি নিজ থেকে, স্বাভাবিকভাবে আমার ভুল করার বা ওটার সঙ্গে যে শব্দগুলো যোগ করা হয়েছে, সেটাও আমার জন্য দুঃখজনক।’

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগের দিন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার জানান, টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচটা অনেক আগেই খেলে ফেলেছেন। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার বাংলাদেশের সাদা পোশাকে মাঠে নামবেন সাকিব। সংবাদ সম্মেলনে নিজের অবসর ভাবনা নিয়ে বলেন, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা