প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৭ পিএম
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল নিগার সুলতানা জ্যোতির দল। ছবি : সংগৃহীত
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল বাংলাদেশে। পটপরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আজ সকালে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ২০১৪ সাল থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করছে। ঘরের মাঠে সেবার দুটি জয়ই এখন পর্যন্ত মেয়েদের সেরা সাফল্য। গত ১০ বছরে আরও চারটি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও বাংলাদেশের ফলাফল হতাশাজনক। এবার বিশ্ব মঞ্চে দারুণ কিছুর করার প্রত্যয় নিয়ে দেশ ছাড়লেন ক্রিকেটাররা।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে ম্যাচ চারটি। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ সময় বিকাল চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে।
বাংলাদেশের বিশ্বকাপ দল
নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, দিপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।