× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষের আগেই থামতে হল ব্রাভোকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৫ এএম

মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের শেষ ম্যাচ খেলে ফেললেন ডিজে ব্রাভো। ছবি : সংগৃহীত

মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের শেষ ম্যাচ খেলে ফেললেন ডিজে ব্রাভো। ছবি : সংগৃহীত

ডোয়াইন ব্রাভো আগেই জানিয়েছিলেন- চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শেষেই সিপিএল ক্যারিয়ারে দাঁড়ি টানবেন। টুর্নামেন্ট এখন মাঝপথে। তবে সুযোগ ছিল ত্রিনবাগো নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়ে টুর্নামেন্টকে চিরতরে বিদায় জানানোর। দল লড়াইয়ে টিকে থাকলেও প্লে-অফের আগেই থেমে গেল ব্রাভোর যাত্রা। মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের শেষ ম্যাচ খেলে ফেললেন ডিজে ব্রাভো।

সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পান ব্রাভো। সেই চোটই তাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। যেহেতু এটিই তার শেষ সিপিএল মৌসুম ছিল, তাই মধুরেণ সমাপয়েৎ-এর সুযোগ থেকে বঞ্চিত হন ব্রাভো।

সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির ক্যাচ ধরার চেষ্টায় চোট পেয়ে তৎক্ষণাৎ মাঠ ছাড়েন ব্রাভো। ম্যাচে এক ওভারও বল করেননি এই অলরাউন্ডার। যদিও নাইট রাইডার্সের হয়ে ১১ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। মোটে ২টি বল খেলেই প্রবল অস্বস্তি অনুভব করায় তাকে ফের মাঠ ছাড়তে হয়।

ব্রাভো চোট পাওয়ার পরেই দেওয়াল লিখনটা পড়া যাচ্ছিল। ম্যাচের শেষে নাইট অধিনায়ক কাইরন পোলার্ড সেটা স্পষ্ট করে দেন। তিনি কার্যত বিদায় সম্ভাষণ জানান তখনই। পোলার্ড বলেন, ‘চোট পাওয়ার সময়েই মনে হয়েছিল সেটা গুরুতর। তবে ওর (১১ নম্বরে) ব্যাট করতে নামা ম্যাচ জয়ের উদ্দেশ্যে নয়। বরং বোঝার চেষ্টা করা হয়েছিল সমস্যা কতটা গুরুতর। আমরা নিশ্চিত নই এটাই ওর শেষ ম্যাচ কিনা। তবে ক্রিকেটে ওর যা অবদান, তার জন্য দলের থেকে ওকে ধন্যবাদ জানাতে চাই।’

রাইডার্সরা এই ম্যাচে বড় ব্যবধানে হারে সেন্ট লুসিয়ার কাছে। শুরুতে ব্যাট করে সেন্ট লুসিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৮ রানের বড় ইনিংস গড়ে তোলে। ফ্যাফ ডু'প্লেসি ৫৯, জনসন চার্লস ৮৯ ও টিম সেফার্ট ৩০ রান করেন। পোলার্ড ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন।

জবাবে ত্রিনবাগো নাইট রাইডার্স ১৭.৫ ওভারে ১৩৮ রানে অল-আউট হয়। ৮০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে নাইট রাইডার্স। জেসন রয় ৪১, ক্রিস জর্ডন ২৭, নিকোলাস পুরান ১০ ও টিম ডেভিড ১৪ রান করেন। 

বিদায়ী ম্যাচে ব্রাভোর প্রতিপক্ষ অধিনায়ক ও নানা সময়ে নানা দলের কখনও সতীর্থ, কখনও প্রতিপক্ষ ফাফ ডু প্লেসি বিদায় বেলায় স্তুতিতে ভাসালেন ব্রাভোকে, ‘ব্রাভোকে এভাবে শেষ করতে দেখাটা দুঃখজনক। সে এমন একজন, যার প্রতি আমার মুগ্ধতা অনেক অনেক দিনের। সিপিএলে তার শেষ মনে হয় হয়েই গেল। স্রেফ বলতে চাই দারুণ ক্রিকেটার, দুর্দান্ত ক্যারিয়ার, অসাধারণ এক মানুষ। সে ক্রিকেটে যা করেছে, দেশের মানুষের গর্ব হওয়া উচিত তাকে নিয়ে। ক্যারিবিয়ানের সবার জন্য সে অনেক কিছু করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা